একটা বিষয় খেয়াল করছেন,
অনেক গুণের সমাহার যার মধ্যে রয়েছের সে জিনিসের নাম দেওয়া হল বে-গুন আচ্ছা এর কি আর কোন ভাল নাম পাওয়া গেল না।
বাদ দেন তার কথা এমন একটা ফলের নাম বলেন যা রসে ভরপুর। কি মনে পরে? হ্যাঁ আপনি ঠিকিই ধরেছেন তার নাম আনারস। রস কস ছাড়া ফলটি হলে না হয় তার নাম আনা-রস রাখতে পারতেন কিন্তু রসে ভরপুর এ ফলের নাম আনারস রাখলেন কেন ভাই? কারো কাছে কোন উত্তর আছে?
মানলাম আপনার মতো জ্ঞানীদের ছাড়াই এসকল কিছুর নামকরণ করা হয়েছে। তবে সারা বাংলাদেশে যার সুনাম রয়েছে তার মতো এতো বিখ্যাত ফলকে কেন অপমান করা হবে ল্যাংড়া আম বলে?
আমের যদি ভাষা থাকতোরে ভাই তাহলে খাওয়ার সময় খবর পাইতেন।
সর্বশেষ এডিট : ৩১ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





