সান্ত্বনার বাণীগুলো নিভৃতিতে
মুখ লুকিয়ে থাকে আজ
বাকরুদ্ধ কল্পনাগুলি অনুভূতিহীন
পরে থাকে এক পাশে ।
শব্দের উঠোনে আমি হাঁটতে থাকি
নিরলস
ধূসর স্বপ্নের পাড়ে পাড়ে নিস্তব্ধ ব্যথাগুলো
নিঃশ্বব্দে ঢেউ খেলে যায় ।
আমি অন্ধকার পাথারে হাতল খুঁজে ফিরি
কখোনো বা দেখা মিলে জোছনার মেয়েদের ;
উছলানো হাসির শব্দে গোলাপের পাপড়ি ঝরে পড়ে ।
খুব যতনে অনুরন তুলে মননে মননে
স্বপ্ন দোলায় মন ।
আমি পান্থজন নিরবধি ছবি আঁকি
আর শুধু নির্বাক চেয়ে থাকি ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





