পৃথিবী আমার জনপ্রিয় কাব্য
সারি সারি পাহাড়ে বসবাস আমার প্রাণ।
আকাশ আজ বেদনায় কেঁদে ওঠে অস্থির
পৃথিবী ভিজে ভিজে নিরুদ্দেশে যায়
মনের পাড়ে কারো কারো প্রতিচ্ছবি নিরুপায়।
একা একা পথ হাঁটে জীবন
আমাকে ধিক্কার দেয় অদ্ভূত কিছু ক্ষণ
একা একা পথ হাঁটে জীবন।
নিরন্তরের যাত্রি কবি,বাজায় কবিতার বাঁশি
মুখ ঢেকে পৃথিবীরা পাশ কেটে যায়
বলে আসি আজ আসি।
জীবন আমার শব্দ আমি শব্দসমান ছন্দে হাঁটি
কবিতা আমার প্রতিশব্দ হৃদয় আমার মাটি,
তাইতো আজকাল একাকী জীবন হাঁটি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




