somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

-: যে ঈদে কেঁদেছিলাম :-

১৪ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

[বাস্তবতা ও কল্পনার জগত্‍ দুটি সম্পূর্ণ আলাদা।কল্পনার ছকেঁ প্রতিটি মানুষকেই সুখী মনে হয়। কিন্তু বাস্তবতায়তা সম্পূর্ণ ভিন্ন]
-------ঈদের নামায পড়ে বাসায় ফিরছিলাম। সাথে আমার আরো দুই বন্ধু।আমাদের বাসার ফিরারপথেই ফারহানাদের বাসা। ফারজানা ছিল আমাদের ক্লাসমেইট।ঈদের দিন ওদের বাসায় যাবার জন্য ফারজানাবারবার করে বলেছিল। তাই ঠিক করেছিলাম ওর বাসায় ঢুকব।
যাক আমরা তিন বন্ধু ওদের গেটে নক করলাম। ফারজানাই গেট খুলে দিল।আমাদের দেখেসে অনেক খুশি হল। ভিতর গিয়ে বসলাম। বসেই এক ধরনের কান্নার শব্দ পেলাম। তবে শব্দ টা স্পস্ট নয়। আমি ফারজানাকেবললাম, কিরে কাঁদে কে? ফারজানা কোন উওর দিল না।সে আমাদের কে বসিয়ে অন্য রুমে চলে গেল।
বেশ কিছুক্ষণ পর রুমে এল নিতু আপু। নিতু ফারজানার বড় বোন। ওনি রুমে ঢোকার সাথে সাথে আমি লক্ষ্য করলাম ওনার দুটি চোখ ফোলা। বুঝতে পারলাম ওনার কান্নার শব্দই আমি শুনতে পেরেছিলাম। ওনি আমাদের সেমাই, পিঠা এসব খেতে দিল।আমরা খেতে শুরু করলাম। হঠ্যাত্‍ নীল বলে উঠল আপু ফারজানা কই গেছে? আসতেছে তোমরা খাও, নীতু আপু জবাব দিল।
কিছুক্ষণ পর ফারজানা ও আন্টি( ফারজানার আম্মা ) রুমে প্রবেশ করল। আমরা তিন বন্ধু প্রত্যেকে ওঠে গিয়ে আন্টিকে সালাম করলাম।
যা এখন আপনাদের বলা দরকার ফারজানাদের বাবা নেই। ওরাদুই বোন ও তাদের মা এ তিন জন কে নিয়েই তাদের সংসার। নীতু আপুর যখন ৫ এবং ফারজানার যখন ১ বছর তখন তাদের বাবা মারা যায়। আনক্কেল সরকারি চাকরী করতপরে আন্টিকে তার জায়গায় চাকরী দেয়া হয়। ঐ সময় থেকেদুটি বাচ্চা মেয়ে কে নিয়ে তার সংগ্রামের সংসার শুরু।আজ ও তিনি সংগ্রাম করে যাচ্ছেন।
ওনাকে সালাম করে আবার বসলাম। আন্টি ও বসল ওনার পাশে বসল ফারজানা। আমরা কথা বলছিলাম কথা বলার এক পর্যায়ে আন্টি বলে উঠল, আমি খুব খুশি হয়ছি তোমরা বাসায় এসেছ এ বলে তিনি কেঁদে দিলেন। বাকি কথা গুলো শুধুই ওনার--
আমার দুটি মেয়ে কখন ও দেখেনায় তাদের বাসা থেকে কেউ নামায পড়তে বাইরে যায়। প্রতি ঈদে মানুষ যখন ঈদের নামায পড়তে ঈদগায়ে যায় নীতু জানালা দিয়ে শুধু তাকিয়ে দেখে। আর চোখের অশ্রু ফেলে। তোমরা আসার আগে ও নীতু কাঁদছিল। ছোট বেলায় ২ জন ই বাবাকে হারিয়েছে। ছোট বেলা থেকেইএই শূন্যতা নিয়ে বড় হয়েছে তারা। প্রতি ঈদেই তারা নানা কিছু তৈরি করে কিন্তু তাদের ভাই বাবা কেউ নেয় তাই কেউ বাসা থেকেনামাযে ও যায় না। তাই যখন দেখে পাশের বাসার ছেলে, তাদের বাবারা নামায পড়ে ঘরে ফিরে নীতু এসব দেখে কাঁদে। কথা গুলো তিনি অশ্রু ভেজা চোখে বলছিলেন।নীতু আপুর চোখে তখন ও অশ্রুর ফোটা লক্ষ্য করলাম। আজ তোমরা বাসায় এসেছো তাই আমি অনেক খুশি। আন্টি নীতু আপুকে বলল, যাওনীতু রান্না কর গিয়ে। এরা তো তোমার ছোট ভাই। প্রতি ঈদে ইতো রান্না করো কিন্তু তোমার রান্না খাবার কেউ থাকে না। এবার আল্লাহ তোমার জন্য দেখ ভাই পাঠিয়েছে। দেখ নামায পড়ে বাসায় ও এসেছে। এভাবে কথা চলতে থাকল। আমি লক্ষ্য করলাম যে সবার চোখেই অশ্রুর বিন্দু লুকোচুরি করছে। আসলে আমরাএমন ঈদের দিনে এ কথা গুলো শোনার মতো প্রস্তুত ছিলামনা। এত আনন্দের মাঝে ও সেইঈদে কেঁদেছিলাম। তবে আনন্দ টা ও হয়েছে কয়েক গুণবেশি।পরে দুপুর বেলা ফারজানাদের বাসায় খেয়ে আমাদের নিজের বাসায় ফিরেছিলাম।
আজ ঈদ। আজ অনেক খুশির দিন।কিন্তু এই খুশির দিনে ও অনেক ফারজানা নীতু আছে যারা নাকি একটা অতৃপ্তির মাঝেই ঈদ কাটায়। যা আমাদের চোখে প্রত্যেক্ষ হয় না।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

পথ চলতে – ১

লিখেছেন আরমান আরজু, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:২৫



গত দুদিন ধরে সর্দি কাশি আর জ্বরে ভুগছি। নাসিকা দিয়ে অনবরত জল গড়াচ্ছে! খেতে বসলে সেই জল আবার খাবারের সাথে পেটে ঢুকে যাচ্ছে! কী যে একটা অবস্থা! এত জল নাসা... ...বাকিটুকু পড়ুন

কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

লিখেছেন নাহল তরকারি, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৩৯




কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

*২০১০ সালের কোনো এক শীতের সন্ধ্যা থেকে ফিরে দেখা ২০০৯-এর নভেম্বর।*

কিছু গান আছে, যেগুলো শুধু গান নয়; একেকটা সময়ের দরজা।... ...বাকিটুকু পড়ুন

হুমায়ূন আহমেদ: আন্ডাররেটেড (পর্ব ০১ )

লিখেছেন চারাগাছ, ১৮ ই নভেম্বর, ২০২৬ ভোর ৪:০৮

.


হুমায়ূন আহমেদ আমার প্রিয় লেখকদের একজন। তাঁর জনপ্রিয় উপন্যাসগুলোর কথা আমরা অনেকেই জানি, অনেক আলোচনা হয়েছে সেগুলো নিয়ে। কিন্তু তাঁর কিছু উপন্যাস আছে, যেগুলো আমার কাছে... ...বাকিটুকু পড়ুন

কি মানুষ বানাইলা

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৪৯


কি মানুষ বানাইলা
ও আল্লাহ, আল্লাহ-----
আমি তো খুঁজে পাই না
মানুষের মন চেহারা;
রহস্যের চিন্তায় মরি
বাঁচায় না কেউ জানি,
কি রূপের মানুষ আমি
আপন চিন্তায় রাত কানা;
নামের মধ্যে যত সোনা,
এতো স্বার্থের স্বাদ নোনা
পথে ঘাটে যায়... ...বাকিটুকু পড়ুন

×