somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ব্লগ কি? ব্লগিং কি? ব্লগ কত প্রকার? ব্লগিং করলে কি লাভ? কিভাবে/কোথা থেকে ব্লগ তৈরি করা যাবে?

১৫ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ব্লগ কি? ব্লগিং কি? ব্লগ কত
প্রকার? ব্লগিং করলে কি লাভ?
কিভাবে/কোথা থেকে ব্লগ
তৈরি করা যাবে?
প্রযুক্তির উন্নয়নের সাথে তাল
মিলিয়ে এগিয়ে যাচ্ছে সমগ্র বিশ্ব,
এগিয়ে যাচ্ছে মানুষ। প্রযুক্তিগত
উন্নয়নের ফলে দিন দিন সহজ
থেকে সহজতর হয়ে যাচ্ছে কাজ। এই
উন্নয়নের এক শক্তিশালী নির্ধারক
হলো ইন্টারনেট। প্রতিদিন
বেড়ে চলেছে ইন্টারনেট
ব্যবহারকারির সংখ্যা। ইন্টারনেট
সুবিধার এই যুগে আমরা ছুটছি Hard
থেকে Soft এর দিকে। দ্রুত
ছড়িয়ে পড়ছে খবর, মানুষের মতামত,
চিন্তাভাবনা, সৃজনশীলতা শুধুমাত্র এই
ইন্টারনেটকে ভিত্তি করেই।
সহজে ছড়িয়ে দেওয়ার পেছনে কাজ
করছে সোশাল নেটওয়ার্র্কিং-এর মত
সাইটগুলো, ই-পত্রিকা ও ব্লগ। সোশাল
নেটওয়ার্কিং কে অন্যভাবে বলা যায়
মাইক্রো ব্লগিং। তবে আলোচনার বিষয়
সোশাল নেটওয়ার্র্কিং বা ই-
পত্রিকা নয় বিষয় ব্লগ, ব্লগিং ও
আনুষঙ্গিক প্রশ্নগুলো।
# ব্লগ কি ?
উত্তর: ব্লগ হলো এক প্রকার অনলাইন
ডাইরী (নোটবুক)। আমরা আমাদের
ডায়রীতে কি লিখি? লিখি কবিতা,
গল্প, অনুভুতি, টিউটোরিয়াল
ইত্যাদি যা কিছু আমাদের মন চায়।
আমরা আমাদের লেখাগুলো শেয়ার
করতে পারি আশেপাশের মানুষদের
সাথে। ব্লগও ঠিক তাই। তবে এর
সুবিধাগুলো আরো বেশি-
এখানে লিখে শেয়ার করার
পাশাপাশি, ছবি আর ভিডিও শেয়ার
করতে পারবেন। এখানে আপনি অনেক
বেশি মানুষের মতামত গ্রহণ
করতে পারবেন। পরিচয় হবেন অনেক
নতুন মানুষের সাথে। নিজের
ভাবনাগুলো ছড়িয়ে দিতে পারবেন
বিশ্বময়।
এক কথায় ব্লগ হচ্ছে আপনার ব্যক্তিগত
ওয়েবসাইট যা আপনি নিজেই নিয়মিত
আপডেট করবেন
এবং যেখানে আপনি অসংখ্য মানুষের
সাথে ইচ্ছামত শেয়ার করতে পারবেন
সব।
Blog শব্দটির আবির্ভাব Weblog
থেকে। Weblog শব্দটি সর্বপ্রথম
ব্যবহার করা হয় ১৯৯৭ সালের ১৭
ডিসেম্বর। শব্দটির স্রষ্ট্রা মার্কিন
নাগরিক জন বার্জার। এর ঠিক দু’বছর
পর ১৯৯৯ সালের এপ্রিল
এবং মে মাসের
মাঝামাঝি সময়ে পিটার মহোলজ
নামে এক ব্যাক্তি Weblog
শব্দটিকে ভেঙ্গে দুই ভাগ করেন- We
Blog, এর পরই
সারা বিশ্বব্যাপী ব্লগ জনপ্রিয়
হতে শুরু করে।
তবে মাঝামাঝি সময়ে আরেকটি
উল্লেখযোগ্য ঘটনা ঘটে। তা হল
অনলাইনে দিনলিপি লেখার
সুবিধা নিয়ে যাত্রা শুরু করে ‘ওপেন
ডায়েরি’ যা ছিল অনেকটা এখনকার
ব্লগের মতোই। যারা ব্লগে পোস্ট দেয়
তাদেরকে ব্লগার বলা হয়।
ইংরেজী Blog শব্দের
অর্থে Oxford Dictionary
তে বলা হয়েছে- Blog is a
personal record that
somebody puts on their
website giving an account
of their activities and
opinions and discussing
places on the Internet
they have visited.
# ব্লগিং কি ?
উত্তর: কোন একটি নির্দিষ্ট ওয়েব
সাইটে কোন এক বা একাধিক
বিষয়কে পাঠকদের মতামত প্রদানের
জন্য তুলে ধরাকে ব্লগিং বলে।
# ব্লগ কত প্রকার ?
উত্তর: বিভিন্ন দৃষ্টিকোন
থেকে ব্লগকে নানাভাবে বিভক্ত
করা যায়। যেমন-ব্যাক্তিগত ব্লগ,
সামাজিক ব্লগ, ব্যবসায়িক ব্লগ,
ফটো ব্লগ, ভিলগ ইত্যাদি। তবে প্রধান
দুটি প্রকার হলো ব্যাক্তিগত ব্লগ ও
সামাজিক ব্লগ। নিচে কিছু ব্লগ
কে সঙ্গায়ীত করার চেষ্টা করা হলো:
১. ব্যাক্তিগত ব্লগ:
এখানে সাধারনত ব্যাক্তি নিজেই
ব্লগের এডমিন ও ব্লগার, তিনি তার
প্রয়োজন মত এক বা একাধিক
বিষয়ে তার বক্তব্য, মতামত,
ছবি ইত্যাদি তুলে ধরেন। অন্যদের
সাথে মতবিনিময় করে থাকেন। এডমিন
চাইলে অন্যদেরো তার ব্লগে লেখার
সুযোগ দিতে পারেন।
২. সামাজিক ব্লগ: এটাকে সহজ
ভাবে বলা যায় অনেকগুলো ব্যাক্তিগত
ব্লগের সমষ্টি। এর মূল প্লাটফর্ম
একটাই। বহু ব্লগার ব্লগের
নীতিমালা মেনে এখানে তাদের
ইচ্ছামত পোষ্ট করবেন
এবং একে অন্যের লেখায় মতামত
দেবেন।
৩. ব্যবসায়িক ব্লগ: এসব ব্লগ
সাধারনত পরিচালনা বা নির্মান
করে থাকে পন্য
উৎপাদনারি প্রতিষ্ঠানগুলো।
তারা নিয়মিত ভাবে তাদের পন্য
সম্মন্ধে বিভিন্ন পোষ্ট করে থাকেন
আর
ব্যবহারকারি বা অন্যান্যরা পোষ্টে
তাদের মতামত দিয়ে থাকেন।
৪. ফটো ব্লগ: নাম শুনেই
বুঝা যাচ্ছে এটা ছবি শেয়ার করার
ব্লগ। এটা ব্যাক্তিগত বা সামাজিক
দুইই হতে পারে।
৫. ভিলগ: ভিডিও শেয়ার করার
ব্লগকে ভিলগ বলা হয়।
# ব্লগিং করলে কি লাভ?
উত্তর: ব্লগিং-এর
মাধ্যমে আপনি যে কোন বিষয়ে জ্ঞন
অর্জন করতে পারবেন। আপনার
সৃজনশীলতা দিয়ে অন্যদের
কাছে সম্মান অর্জন করতে পারবেন।
ব্যাক্তিগত ব্লগে এ্যডসেন্স
বা দেশী বিজ্ঞাপন ব্যবহার
করে উপার্জন করতে পারেন
নিমিতভাবে। এটাকে পেশা হিসেবেও
নিতে পারেন।
শুধুমাত্র ব্লগিং করে গড়ে প্রতি মাসে
৪০,০০০ ডলার রোজগার
করছে Darren Rowse এর
problogger.net।
বাংলা ভাষায় ব্লগিং করে রোজগার
করছে এমন একটি ব্লগ- অ্যানড্রয়েড
কথন।
# কিভাবে/কোথা থেকে ব্লগ
তৈরি করা যাবে?
উত্তর: ফ্রীতে ব্লগ তৈরির
সুবিধা দিতে বহু প্লটফর্ম রয়েছে।
সুবিধামত যে কোন প্লাটফর্ম থেকেই
ব্লগ তৈরি করতে পারেন। তবে তার
আগে ঠিক করতে হবে আপনি কোন
ধরনের ব্লগিং করতে চাইছেন।
যদি কোন সামাজিক
ব্লগে ব্লগিং করতে চান
তাহলে প্রথমে আপনাকে যে কাজটি
করতে হবে তা হলো আগে একাধিক
ব্লগকে নিয়মিতভাবে ফলো করুন, পড়ুন।
কিছুদিন ব্লগটিকে ফলো করার পর
আপনি নিজেই বুঝতে পারবেন
ব্লগটি আপনার উপযোগী কি না।
উপযোগী মনে করলে তার
নীতিমালাটা পড়ে রেজিষ্ট্রেশন
করে ফেলুন।
আর যদি চান ব্যাক্তিগত ব্লগ
তৈরি করতে যেখানে কোন প্রকার
মডারেশন
থাকবে না বা ধরাবাধা নিয়ম
থাকবে না তবে আপনাকে কোন
একটি CMS (Content
management system)
প্লাটফর্মকেই বেছে নিতে হবে। বহু
প্লটফর্ম আপনাকে ফ্রীতে ব্লগ
তৈরি করার সুবিধা দিবে।
বর্তমানে সবচেয়ে সুবিধাজনক ও
অত্যন্ত জনপ্রিয় CMS
প্লাটফর্মটি হলো blogger.com ।
একে সম্পুর্নভাবে নিজের মত
করে সাজিয়ে ফেলা যায়।
এখানে আপনি সর্বোচ্চ ১৫GB পর্যন্ত
ফ্রী স্পেস পাবেন। নতুন বা অভিজ্ঞ
সবার জন্যেই এটা খুব সুবিধাজনক।
এছাড়াও আরো অনেক প্লাটফর্ম রয়েছে,
যেমন-Wordpress, Tumblr,
Blog ইত্যাদি।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস....

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২০


৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস....

দেখা হবে যুদ্ধ ফুরোলে সন্ধের মাহফিলে;
দেখা হবে ঠিক চেনা রাস্তার অচেনা-অন্ত্যমিলে।
ছড়াব আবার শস্যের দানা দেশ থেকে মহাদেশে
মানুষই জেতে, খুঁজে নেয় আলো অন্ধকারের শেষে...

তোমার গল্পে... ...বাকিটুকু পড়ুন

বস্ত্রশিল্পের জন্য আমি সরকারের যথাযথ স্থানে থাকলে কি করতাম !!!

লিখেছেন অপলক , ০৭ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:১৬



গত ১০ দিন হল দেশের বস্ত্র শিল্পের উপর আঘাত খুব চিন্তার বিষয়। অনেক আগে বিচ্ছিন্নভাবে বস্ত্রশিল্প নিয়ে কথা বলেছিলাম। আজ সব মিলিয়ে কিছু চিন্তা করলাম। তার কিছু এখানে নোট... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের চরম দারিদ্র্য নির্মূলে পাঁচ বছর মেয়াদি একটি সমন্বিত নগর পরিকল্পনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১৭


প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর

আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন

Sajna

লিখেছেন আরমান আরজু, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১



Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন

বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১



আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

×