অভঙ্গুর নিদ্রা এসে
০৬ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
কি অদ্ভূত পথ!
বাতাসে ভর করে চলে গেছে শূন্য পানে।
শোভিত চটকে, মুখরিত রবে
বড় মনোহর বারমাস
কোন কারিগর নিপুণ কারুকাজে
সাজালো চারপাশ।
মায়া-মমতার মন্ত্র বাঁধনে
সৃজিল নিখিলের ’পর
এমন নিদারুন নয়নাভিরাম পথ
কে তুমি অলীক ঈশ্বর?
দৃষ্টির সীমানায় অদৃশ্য হয়
অনুভবে হয় অপার
অজস্র পথিক পথ ধরে হাটে
কে হয় আপন কার?
কপালের কোটরে মোহাসক্ত নয়ন
আপন খেয়ালে চলে
আলোর আলিঙ্গনে আবদ্ধ হয়ে
তিমিরেরে যায় ভুলে।
মাথার পিছনে হয়নি আঁখি
দেখতে পারেনা তাই
অতিক্রান্ত পথের যে আর
অতটুকু অস্তিত্ব নাই।
সহসা শঙ্কায়, বাজে ডঙ্কা
হৃদয়ের পূত মন্দিরে
পথের পাশেই পড়ল বেলা
ঘনায় সন্ধ্যা অচিরে।
কেঁদে ওঠে আকুল প্রাণ
এ কি নিষ্ঠুর বর
ফিরার পথ বিলীন পথিকের
সমুখে রচিত কবর।
প্রলোভনে মজে, প্রমত্ত বেগে
ফুরালো পশ্চাতে পথ
নোটিশ বিহীন স্থব্দ হল
শোভিত বনে রথ।
প্রমোদ কাননে অগ্নি জ্বলে
পুড়ে খাঁক অট্টালিকা
নাড়ীতে বাঁধা হাড়ের বাঁধন কাটে
বিদঘুটে কেটো পোকা।
বিলাস-বিভব, কামনার পাপ
ঘুছলনা হায় শেষে
অন্ধকার প্রকোষ্ঠে আপন হল
অভঙ্গুর নিদ্্রা এসে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঘন কুয়াশার চাদর আর আঁকাবাঁকা সড়কের আড়ালে ‘
পদ্মাডাঙা’ গ্রামটা দেখতে আর দশটা নীরব, নিরুপদ্রব পল্লীর মতোই। কিন্তু সাইবার অপরাধের মানচিত্রে এই জায়গার পরিচয় ভিন্ন। ফিশিং, ব্যাংক...
...বাকিটুকু পড়ুনকাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।
তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন

বন্ধু মারফত খবর পেলাম দেশের বাজার নাকি ভারতীয় ইলিশে সয়লাব। পদ্মার ইলিশের দাম কম, তাই নিম্নচাপ উপেক্ষা করে চলে গেলাম ইলিশের বাড়ি চাঁদপুরে। ঘাটে এসে দেখলাম পুরা বাজার...
...বাকিটুকু পড়ুন
ভূমিকাসকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের...
...বাকিটুকু পড়ুন