আমার জন্মভূমির দুর্দিনে
আবদুল হাকিম নাহিদ
জন্মভূমিতে জন্মে কলঙ্ক হবে মোর গায়
আজিকে দুর্র্দিনে বিপদ-সঙ্কটে
যদি আমি না জাগি, খসে খসে
ঝরবে যৌবনের রূপ-শক্তি-বুদ্ধিমত্তা
লড়ছে একদল যুবক বাঁচাতে স্বদেশ সত্তা।
বানোয়াট যুক্তির অজুহাত তুলে
যদি গো না যাই আন্দোলন-মিছিলে
উত্তরসূরীরা কাপুরুষের উপমা লেপ্টে দিবে
নামের চার্তুযে, বংশের কালিমাতে
নিরাশ্রয়ের পান্ডুলিপিতে।
(বৃহত্তর হাতিয়াকে জেলা চাই)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




