বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত লড়াই করো”-চে গুয়েভারা। আমরা এখনও বিজয় দেখিনি তবে বিজয়ের পথে হাঁটছি সুনিদির্ষ্ট লক্ষ্য পূরণের বুকভরা তীব্র হিম্মত নিয়ে। আমাদের স্বপ্ন আছে আবার সেই স্বপ্ন পূরণের পথে নেমেছে হাতিয়ার তরুণ, যুবক, আবালবৃদ্ধ সাত লক্ষ জনতা। জন্মের পর থেকে শোষকের শোষণে অতিষ্ঠ, ব্যথিত এবং ক্ষুব্ধ এ চরাঞ্চলের মানুষ জানে না কীভাবে মাথা তুলে দাঁড়াবে অন্যায়ের বিরুদ্ধে? না জানে শৃঙ্খলের বাঁধ ভেঙ্গে লড়াইয়ের প্রস্তুতি নিতে। রক্তের সাথে মিশে গেছে পৈশাচিকের বর্বরতার জ্বালাময়ী বিদঘুটে করুণ, বীভৎস ও নোংরামীর নৃত্য। নদী ভাঙ্গনে হারাচ্ছে ইতিহাস, চাষের জমি, মাথা গোঁজার ঠাই, বেঁচে থাকার শেষ ঠিকানা। ভবঘুরে ছন্নছাড়া জীবনে সুখ যেন আলেয়া, নিশ্বাস থাকা মানে কষ্টের মরুভূমিতে বিচরণের স্রষ্টা প্রদত্ত নির্যাতন। তেপান্তরের মতো খুঁটি হারিয়ে অন্যর থালায় হাত পেতে নিজের গৌরবের খাতায় পড়েছে অভিসম্পাতের নীল কালিমা। ঢেউরের স্্েরাতে চতুর্দিক ভাঙ্গনে শ্রীহীন হচ্ছে রুপের রাণী, ফিকে হয়ে আসছে স্বপ্ন সাধনা। দিনে দিনে রুগ্ন থেকে রুগ্নতর কঙ্কালসার দুগ্ধহীন ওলানের মতো চুপসে যাচ্ছে বিপুল সম্ভাবনাময় হাতিয়ার প্রায় বিশ-পঁচিশটি দ্বীপ। অবহেলা অযতনে লোকচক্ষুর অগোচরে নিধন করছে সবুজ বন। হরিণের মাংস খেয়ে দাঁতের গোঁড়ায় যে তেজ নিয়ে এসেছে তাতে হিংস্র ইতর প্রাণীর মতো একদিন সাধারণ জনগণের উপরও তারা ঝাঁপিয়ে পড়তে দ্বিধা করবে না। মূল ভূ-খন্ড থেকে অনেকটা বিচ্ছিন্ন হওয়ায় যাতায়তের সমস্যা অবর্ণনীয়। কষ্ট এখানে প্রতি পরতে পরতে আছে, যন্ত্রণা উন্মুখ থাকে আঘাত করার, নানা চড়াই-উৎরাই ধানের কচি চারার মতো মাথা তুলে দাঁড়ালে দমকা বাতাসের সাথে উড়ে আসা করুণ দীর্ঘশ্বাসে নুইয়ে পড়ে সজিনা ডাটা যেন। কিন্তু অলিখিত ধারাবাহিক বা উপর্যুপরি ভোগান্তির নীল দাগ এখানকার মানুষের সাথে যেভাবে জড়িয়ে তা দূও করতে হলে জেলার বিকল্প নেই। তাই আর স্বপ্নদেখা নয় বাস্তবায়ন, দাবী নয় আন্দোলন এই দৃঢ় মত্তে উদ্বিলিত হয়ে যে ডাক এসেছে অতি দ্রুত জেলা ঘোষণা আদায় করার জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যেতে হবে।
আলোচিত ব্লগ
পরিস্থিতি কি জটিল?

আজকের ডায়েরী- ২০৩

খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে... ...বাকিটুকু পড়ুন
আজ আমেরিকার মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?

এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের... ...বাকিটুকু পড়ুন
Haze দমনে সিঙ্গাপুরের কুটনৈতিক দক্ষতা
সিঙ্গাপুর সাম্প্রতিককালে স্মরনকালের ভয়াবহ Haze (ধোঁয়াশা ও বায়ুদূষণ) এর কবলে পড়ে। সেপ্টেম্বরের শুরুতেই সারা শহর ঘন ধোয়ার আবরনে ঢেকে যায়। জানালা দিয়ে বাইরে তাকালে মনে... ...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনার বেঁচে থাকাই তাদের ভয়ের কারণ॥


শেখ হাসিনার বেঁচে থাকা নিয়ে আক্ষেপ কেন? একটি রাজনৈতিক সমীকরণের বিশ্লেষণ
সম্প্রতি তারেক রহমানের উপদেষ্টা জাহেদুর রহমানের একটি বক্তব্যকে কেন্দ্র করে আলোচনা শুরু হয়েছে - "শেখ হাসিনা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।