somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কলকাতা বই মেলায় ‘থিম কান্ট্রি’ বাংলাদেশ

২২ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অবিভক্ত বাংলায় সাহিত্য-সংস্কৃতি ও চিন্তা-চেতনায় নবযুগের প্রাণসঞ্চারী ঊনিশ শতকের ‘রেনেসাঁকে’ উৎসর্গ করা হচ্ছে এবারের মেলা।
বইমেলার আয়োজক সংস্থা ‘পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডে’র সাধারণ সম্পাদক ত্রিদিব চট্টোপাধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ কথা জানিয়েছেন।

ত্রিদিব বলেন, “বই মেলার সময়টাতেই বিখ্যাত অনেক বাঙালি মনীষীর জন্ম বার্ষিকী পড়ছে, তাই তাদের স্মরণে মেলা উৎসর্গ করা হবে বাংলার রেনেসাঁকে”।

আগামী ২৬ জানুয়ারি থেকে শুরু হয়ে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত এ মেলা চলবে।

মেলা উদ্বোধন করবেন বাংলাদেশের লেখক অধ্যাপক অনিসুজ্জামান ও অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। প্রধান অতিথি থাকবেন পশ্চিম বঙ্গের মূখ্যমন্ত্রী মমতা বন্দোপধ্যায়।

এবারের মেলায় বিশেষ আয়োজন থাকছে সদ্যপ্রয়াত সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়, হুমায়ূন আহমেদ এবং সৈয়দ মুস্তাফা সিরাজকে নিয়ে।

‘থিম কান্ট্রি’ হিসেবে বাংলাদেশ বিশেষ গুরুত্ব পেলেও এবারের কলকাতা বই মেলা জুড়ে স্বাভাবিকভাবেই থাকবে সমকালীন বাংলা সাহিত্যে খ্যাতির শিখরে থাকা সদ্যপ্রয়াত সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়ের ছায়া।

সুনীলের নামে স্মারক বক্তৃতা, স্মারক পত্রিকা প্রকাশের পাশাপাশি নবীন কবি-লেখকদের জন্যে সুনীলের নামে বিশেষ সম্মাননা চালুর সিদ্ধান্ত নিয়েছেন আয়োজকরা।

মেলায় সুনীল স্মারক বক্তৃতা দিতে ভারতের খ্যাতনামা লেখক বিক্রম শেঠকে আমন্ত্রণ জানানো হয়েছে।

মেলায় বাংলাদেশের ২২টি বেসরকারি এবং ৮টি সরকারি প্রতিষ্ঠান অংশ নেবে। আয়োজকরা জানিয়েছেন বাংলাদেশের জনপ্রিয় কথাসাহিত্যক হুমায়ূন আহমেদকে বিশেষভাবে তুলে ধরার চিন্তা করছেন তারা।

দু’দেশের দুই বাঙালি নোবেল বিজয়ী অমর্ত্য সেন ও মুহাম্মদ ইউনূসকে মেলার প্রথম পর্বের অনুষ্ঠানে যোগ দেয়ার আমন্ত্রণ জানানো হয়েছে।

আগামী ৩০ জানুয়ারি মেলায় খ্যাতনামা সাহিত্যিকদের সম্মেলনে তারা যোগ দিতে পারেন বলে জানিয়েছেন আয়োজকরা।

এ অঞ্চলের আরেক নোবেল বিজয়ী ভারতে অবস্থানকারী তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাই লামাকেও এবারের মেলায় আমন্ত্রণ জানানো হয়েছে।

বাংলাদেশ এবারের ‘থিম কান্ট্রি’ হওয়ায় বাংলাদেশের সাহিত্য ও প্রকাশনা বিশেষ গুরুত্ব পাবে মেলায়। পশ্চিমবঙ্গসহ ভারতের বাঙালি পাঠকদের কাছে বাংলাদেশের সাহিত্য ও অন্যান্য সৃজনশীল প্রকাশানা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এ মেলা একটা বড় সুযোগ বলে মনে করছেন আয়োজকরা।

১৯৯৭ সালে প্রথম বারের মতো কলকাতা বই মেলায় থিম কান্ট্রি করা হয় বাংলাদেশকে। সেবার পশ্চিমবঙ্গের প্রয়াত মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর আমন্ত্রণে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেলার উদ্বোধন করেছিলেন

উৎস : বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্প- জ্যাকেট সমাচার

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৬

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন

চিবিয়ে চিবিয়ে খুন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৭


পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া... ...বাকিটুকু পড়ুন

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

লিখেছেন নাহল তরকারি, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৩৯




কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

*২০১০ সালের কোনো এক শীতের সন্ধ্যা থেকে ফিরে দেখা ২০০৯-এর নভেম্বর।*

কিছু গান আছে, যেগুলো শুধু গান নয়; একেকটা সময়ের দরজা।... ...বাকিটুকু পড়ুন

হুমায়ূন আহমেদ: আন্ডাররেটেড (পর্ব ০১ )

লিখেছেন চারাগাছ, ১৮ ই নভেম্বর, ২০২৬ ভোর ৪:০৮

.


হুমায়ূন আহমেদ আমার প্রিয় লেখকদের একজন। তাঁর জনপ্রিয় উপন্যাসগুলোর কথা আমরা অনেকেই জানি, অনেক আলোচনা হয়েছে সেগুলো নিয়ে। কিন্তু তাঁর কিছু উপন্যাস আছে, যেগুলো আমার কাছে... ...বাকিটুকু পড়ুন

×