চিলমারীতে ডাক্তারের অবহেলায় শিশুর মৃত্যু
ডাক্তার, নার্স ও স্টাফরা ২ ঘন্টা অবরুদ্ধ
ডাক্তারের অনুপস্থিতি আর অবহেলায় প্রাণ দিতে হলো ৯ বছরের শিশু চয়নকে। প্রায় ২ ঘন্টা পর্যন্ত চিলমারী হাসপাতাল ছিল ডাক্তার শূন্য। হাসপাতালের স্টাফদের ২ ঘন্টা পর্যন্ত অবরুদ্ধ করে রাখে মৃত্যের অভিভাবক ও স্থানীয় জনগণ।
মঙ্গলবার দুপুরে কুড়িগ্রামের চিলমারী উপজেলার মুদাফৎথানা (সরকারপাড়া) গ্রামের আব্দুল ওহাব আলীর পুত্র চয়ন (৯) স্কুল থেকে বাড়ীতে ফিরে জামা কাপড় বই খাতা রেখে পাশ্ববর্তী পুকুরে গোসল করতে যায়। পুকুরের পানিতে তলিয়ে গেলে আনোয়ার নামে আরেকজন পুকুরে নেমে নয়নকে উদ্ধার করে। পরে তাকে চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে জরুরী বিভাগে পুরো ১ঘন্টা অপেক্ষার পরও কোন ডাক্তারের সাক্ষাত পায়নি রোগীর অভিভাবকরা। রোগীর অভিভাবকরা জানায়, ডাঃ জাহিদুল ইসলামকে মোবাইলে কল করলে তিনি বার বার ফোন কেটে দিচ্ছিলেন এবং ঐ সময় তিনি তার ব্যক্তিগত চেম্বারে রোগী দেখছিলেন। ১ ঘন্টা পরে মেডিকেল এ্যাসিসটেন্ট মোঃ শাহাজাদা সুলতান এসে পানিতে ডোবা শিশুকে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন।
পরে মৃত চয়নকে হাসপাতাল থেকে বাড়ী নিয়ে যাওয়ার সময় একটু নড়াচড়া করতে দেখে আবারও চয়নকে হাসপাতালে নিয়ে আসলে ডাঃ জাহিদুল ইসলাম তাৎণিকভাবে অক্সিজেনের ব্যবস্থা করেন। প্রায় ২০/৩০মিনিট দেখার পর চয়নকে মৃত বলে ঘোষণা করেন। এখবর পাওয়ার সঙ্গে সঙ্গে মৃত চয়নের অভিভাবক ও উপস্থিত লোকজন চড়াও হয়ে উঠে এবং ডাক্তার ও হাসপাতালের সকল স্টাফকে প্রায় ২ ঘন্টা অবরুদ্ধ করে রাখে। খবর পেয়ে চিলমারী থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিতি হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে উপজেলা চেয়ারম্যান শওকত আলী সরকার বীরবিক্রম হাসপাতালে উপস্থিত হয়ে উত্তেজিত জনতাকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়ে শান্ত করেন। এ ব্যাপারে ডাঃ জাহিদুল রহমান এর সঙ্গে কথা হলে তিনি জানান, খবর পাওয়া মাত্র আমি চলে এসেছি। পরে এমএলএসএস সাজেদুল ইসলাম জানান, রুগিকে আমি রিসিপ করে জরুরী বিভাগে নেওয়ার পর ডাক্তার বোরহানুল, ডাঃ জাহিদুল, জামান ব্রাদার, শাহাজাদা সুলতান স্যাকমোকে মোবাইল করি। মোবাইল করার পর শাহাজাদা সুলতান ও ডাঃ জাহিদুল ইসলাম হাসপাতালে আসেন। খোঁজ নিয়ে জানা গেছে, মৃত চয়নকে নিয়ে আসা হয়েছিল ১.৪৫মিনিটে। তখন ডাক্তার ও মেডিকেল এ্যাসিসটেন্ট হাসপাতালে ছিলেন না। এদিকে উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ লোকমান হাকিম ও মেডিকেল অফিসার ডাঃ এ, কে, এম বোরহান উল ইসলাম সিদ্দিকী ঢাকায় প্রশিক্ষণে আছেন। ডাঃ জাহিদুল ইসলাম দায়িত্বে ছিলেন।
সিভিল সার্জন ডাঃ তৌফিকুল ইসলাম জানান, তিনি বিষয়টি শুনেছেন। প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



