আমার বিকেল
শেষোক্ত ধ্রুপদী কোনো এক গানের
ভুলে ভরা খেরোখাতা, পিছলে পড়া কালি
শুষে নিলো নিউজপ্রিন্ট, লেপটালেপটি হলো
আকাশের কোল, ভুল কোনো প্রেমে
আমাদের শরীরের ঘামে, মিশে গেলো
বিকেলের মুখ।
মুখ ডুবিয়ে লোনা জলে, অপচেষ্টা ঘ্রাণ নেওয়ার
সূর্যাস্তের, শ্রান্ত হয়ে সন্ধ্যায়
নিরুপায় হেলান সাগরের জলে
দুলে দুলে রাত আসে
অতৃপ্ত ঘামের ঘ্রাণ
বাতাসে।
ঝুলকালি ভরা আকাশ মাঝরাতে
আমার আকাশে মিশে থাকে।
সর্বশেষ এডিট : ১২ ই জানুয়ারি, ২০১৬ ভোর ৫:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


