স্মৃতিচারনে ক্লান্ত কিছু মানুষ আশ্রয় নেয় সূর্যাস্তের
০৯ ই সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
স্মৃতিচারনে ক্লান্ত কিছু মানুষ আশ্রয় নেয় সূর্যাস্তের। ধানক্ষেত পার হয়ে যে খাল বয়ে গেছে তোমার শরীর বেয়ে, সেই খাল, খালের পানি কচুরিদামে ভরপুর। আসক্ত মানুষ ভেসে থাকে তবু সেই কচুরিদামে। ঝরঝর বর্ষায় গাছেদের শেকড় থেকে মাটি ঝরে যায়। শিউলি ফোঁটা কোনো সকালে ওপাড়ার জরিনার গলায় বিষ নামে। বুড়োদের আসরে দাবার উঠোন আর সেই উঠোনে ভেজা শাড়ি গায়ে কার বউ যেন হেঁটে যায়, ছানিপড়া চোখে ঠাহর হয় না ঠিক, ঘ্রাণ তবু পাওয়া যায়। হরণ হয়ে যায় কারো মন, তৃপ্ত হয় না তবু যতক্ষন না চেখে দেখে শরীরের স্বাদ। কিশোরীর শরীরে কিসের ঘ্রাণ? লোমওঠা কুকুরেরা শুয়ে থাকে তোমার বাড়ির উঠোনে। দাবার উঠোন শূণ্য। গাছেদের শেকড় থেকে মাটি ঝরে গেছে। কারো বউ বিইয়েছে মরা সন্তান। স্মৃতিচারনে ক্লান্ত কিছু মানুষ আশ্রয় নেয় সূর্যাস্তের। সূর্যাস্তে সব পাখি ঘরে ফেরে।
সর্বশেষ এডিট : ১২ ই জানুয়ারি, ২০১৬ ভোর ৫:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ফেসবুকের সাম্প্রতিক সময়ের ভাইরাল গল্পগুলি যে এআই দিয়ে, অথবা প্রচণ্ডরকম এআই এর সাহায্য নিয়ে তৈরি, এই কথাটা বলে হুইসেলব্লোয়ারের ভূমিকা মনে হয় আমিই পালন করেছি। শুরুতে একটা হুক। এমন এক... ...বাকিটুকু পড়ুন

আজ দেখলাম, আমাদের নতুন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন সাহেব ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেকারত্ব নিয়ে বেশ কিছু কথা বলেছেন। তাঁর বক্তব্যের মূল কথা হলো, শিক্ষার পেছনে সরকার...
...বাকিটুকু পড়ুন
আজ ক্যালেন্ডারের ১১ তম মাসের ২২তম দিন। বিকেল ৫টা বেজে ৩৭ মিনিট। বিকেল শেষে এখন সন্ধ্যা নেমেছে। টরোন্ট-র বাইরেটা আজ বেশ নরম। না ঠান্ডা, না গরম...
...বাকিটুকু পড়ুনমহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা

মহাকাশের শূন্যে ধনাত্মক আর ঋণাত্মকের খেলা,ইলেকট্রন আর প্রোটন মিলে গড়ে আলোর মেলা।
কোটি আলোকবর্ষ দূরে জ্বলে উঠে নক্ষত্রের মেলা,
তারাদের ওই মিটিমিটি আলোয় চলে মহাকালের খেলা।
বিপরীতের অদৃশ্য...
...বাকিটুকু পড়ুন
আপনার বিশ্বাস। আপনার বিশ্বাসকে আমি সম্মান করি। এআই সম্পর্কে আমি হয়তো তেমন কিছুই জানি না, আমার জানার আগ্রহও নেই। কারণ এআই আমার কর্মক্ষেত্র, চলার পথ সহ এখন পর্যন্ত কোথাও...
...বাকিটুকু পড়ুন