তুমি বলেছিলে কাল ভালবাসা দিবস তোমার কাছে কিছু চাই না একটু ভালবাসা দিও
আমি বললাম প্রজন্ম চত্বরে এস দেশপ্রেমের মহাসাগর থেকে একটু ভালবাসা এনে তোমাকে দেব।
তুমি বললে তোমার হা্তের আঙ্গুল ধরে থাকব সারাক্ষণ
আমি বললাম মুষ্টিবদ্ধ হাতের তুমি আঙ্গুল খুজে পাবে না।
তুমি বললে কাল শুধু তোমার কথাই শুনব
শ্লোগানের মাঝেই তুমি শুনে নিও।
তুমি বললে আমি তোমার মনের মত করে সাজব তুমি দেখবে না
আমি বললাম এ যে দাবি আদায়ের বিপ্লবির চোখ তুমি ঝলসে যাবে।
শেষে শুধু তোমাকে একটি কথাই বললাম , নিরস্বার্থ দেশ শুধুই দিয়েই গেল আমাদের আজ সময় এসেছে আমাদের কিছু দেবার চলে এস দেখা হবে দেশপ্রেমের মঞ্চে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



