তুমি অামার ঠাঁই
অনিকেত কামাল
যেথায় থাকো ভালো থেকো
মন থেকে তা চাই
তুমিই অামার জীবন সাথী
তুমি অামার ঠাঁই
ভুলে থাকি দূরেই থাকি কষ্ট সে তো হয়
মনের মত মানুষ যদি খুঁজে নাহি পায়
সঙ্গী ছাড়া বাঁচা সেতো সহজ কথা নয়
তুমিই অামার জীবন সাথী
তুমি অামার ঠাঁই
সুখে থাকি দুঃখে থাকি ভালো থাকতে চাই
মনের মতো মানুষ ছাড়া ভালো থাকা দায়
জীবন অামার এমন হলো কোথাও কেহ নেই
তুমিই অামার জীবন সাথী
তুমি অামার ঠাঁই
ভালো থাকি ভালোবেসে মনের মতো করে
স্বপ্ন অামার স্বপ্ন শুধু কান্না হয়ে ঝরে
এই জীবনে তোমায় ছাড়া ভালো থাকা দায়
তুমিই অামার জীবন সাথী
তুমি অামার ঠাঁই

সর্বশেষ এডিট : ০২ রা জুন, ২০১৭ দুপুর ১:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



