
বদলাতে পারি না অামি
তোমার কথা ভাবতেই অামি
অবাক বিস্ময়ে হতবাক হয়ে যায়
কেন হয় জানো
সত্যের ভিতর মহা সত্য লুকিয়ে থাকে বলে
কেন বলছি জানো
অামার দৃষ্টির অাড়ালে তুমি স্বপ্ন বাছাই কর বলে
ভীষণ রাগ হচ্ছে না
অামি কিন্তু উদারতার অঙ্গিকারে
কস্টের মালা পরে বেজায় খুশি
সুন্দর জীবনের প্রত্যাশায় তোমাকে ধন্যবাদ
সময় বদলে জীবনের ধারা বদলাতে পার
অন্য রকম স্বপ্নের হাতছানিতে
সুসিপুণ বিশ্লেষনে তোমার কৌশলের জুড়ি নেই
সিদ্ধান্ত বদলাই মন বদলায় বদলায় ভালোবাসা
অনায়াশেই মানিয়ে নিত পার সবকিছু
অামি পারি না বলেই
বারে বারে ফিয়ে যায়
ফেলে অাসা স্নৃতির করিডোরে

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।
