somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রিয়তমেষু (প্রেম পত্র নয়, বর্ষপূর্তিতে এটি একটি অভিমান পত্র !) ♣

১২ ই জুলাই, ২০১৩ রাত ১০:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



প্রিয়তমেষু,
লাভ এ্যাট ফার্স্ট সাইট বলে একটা কথা আছে না?! ওটা আমি আগে কখনো সেভাবে বিশ্বাস করতাম না। কিন্তু পাড়াত ছোট ভাইয়ের দেয়া ঠিকানায় যেয়ে তোমাকে দেখে প্রথমে বুঝতেই পারি নি, এ আমার কার সাথে পরিচয় হলো। দিন নেই, রাত নেই শুধুই তোমার কথা ভেবেছি। সম্পর্কটা তোমার সাথে আমার আজকে দেখলাম দুই বছর হতে চলল। অনেক ভালোবাসা যেমন পেয়েছি, অনেক সম্মানও যেমন পেয়েছি, তেমনি অনেক অবহেলা, অনেক অবজ্ঞা, অনেক অসম্মানও পেয়েছি। বিশ্বাস করো, আমার এই জীবনে এতো অসম্মান আমি এর আগে আর কোথাও থেকে পাইনি ! কতোদিন ভেবেছি এতো অসম্মানের, এতো অবজ্ঞার এই সম্পর্ক আর রাখবো না। কতোবার তোমার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছি। সে সময়গুলোতে লুকিয়ে লুকিয়ে তোমাকে দেখতাম! আমি সত্যিই পারিনি তোমাকে ছেড়ে, তোমাকে ভুলে একটাদিনও থাকতে। কতো পাড়ার চেষ্টা করেছি। কিন্তু পারছি কোথায় বল। সম্পর্কে জড়িয়ে রাখার ক্ষমতা তোমার সত্যিই অদ্ভুত! কি যাদু জানো বলতো?!

আমাকে বিদ্যার জাহাজ বানাতে তুমি যেন উঠে পড়ে লেগেছ! এতো পড়ার সীমাহীন সিলেবাস তুমি আমায় ধরিয়ে দিয়েছো যে, এখন নিজের পড়া তৈরীর পাশাপাশি সেই বিশাল সিলেবাসও আমায় হজম করতে হচ্ছে ! আমার কষ্ট হয় না বুঝি!

রাত জাগলে আমার চেহারা নষ্ট হয়ে যাবে! সেই নিয়ে তোমার সে কি দুশ্চিন্তা! কতো মিষ্টি করে তুমি আমায় বোঝালে যেন তোমার সাথে কথা বলতে বলতে বেশি রাত করে না ফেলি।
জানো, কিছুদিন সত্যিই আমি তোমার কথা মেনে চলেছি। এখনও কেউ রাত জাগা নিয়ে কথা বললে তোমার কথাই প্রথম মনে হয়।

মাঝে মাঝে তোমার রূঢ় আচরণে আমার যে কি প্রচন্ড কষ্ট হয়! তুমি বুঝতে পারো না!? আমি তোমার গত কয়েক বারের দেয়া কষ্টগুলো ভুলতে পারিনি! কতোটা অভিমান করলে তুমি বুঝতে পারবে তাই ভাবছি!
আমার অভিমানগুলো কি সত্যিই বুঝতে পারো?!

আমি মনে হয়, তোমাকে ছেড়ে এই ইহজনমে আর কোথায়ও যেতে পারবো না :(

ইতি,
তোমারই আরজুপনি
পুনশ্চ: আরজু আর পনির মাঝে স্পেসটা তো তুমিই করে দিতে পারো! নাকি স্পেস ছাড়াই আমাকে ডাকতে পছন্দ করো!


♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
সাধারণত বর্ষপূর্তি পোস্টগুলোতে প্রিয় ব্লগারদের কথা বলা হয় , যাদের ভালোবাসায় পুরো বছর ধরে ব্লগিং করাটা অনুপ্রেরণার ছিল তাদের সবার কথা বলা হয় । কিন্তু সেই নামের সংখ্যাটা আমার লিস্টিতে এতো বিশাল যে, শুধু নাম প্রকাশ করে কৃতজ্ঞতা করা আমার এই ক্ষুদ্র সামর্থ্যে সম্ভব নয় ।

কিন্তু কিছু কথা না বললেই নয় । আমার ব্লগে যারা এতোদিন কমেন্ট করেছেন আর ব্লগিং অব্যাহত রাখলে যারা কমেন্ট করবেন তারা আমার শুভাকাঙ্খি বলেই যা লিখেছি, যা পোস্ট করেছি তাতেই বিভিন্নভাবে অনুপ্রেরণা দিয়েছেন।

যারা কঠিনভাবে বলে গেছেন তাদের কথাকে বাহ্যিকভাবে আক্রমণ মনে হলেও আমার কাছে সেসব আশীর্বাদ এ কারণেই যে, আক্রমণাত্নক মন্তব্যগুলো সামনের সময়ে আমাকে আরো আত্নবিশ্বাসী হয়ে ব্লগিং চালিয়ে যেতে সহায়তা করেছে।

অনেকেই আমার ব্লগ পোস্টে কমেন্ট করেছে যাদের ব্লগে কমেন্ট করা হয়ে উঠেনি, এ আমার একেবারেই অনিচ্ছাকৃত...সময়ের সীমাবদ্ধতার জন্যে ।

কখনো কখনো প্রিয় ব্লগারদের ব্লগেও কমেন্ট করতে পারি নি বা অনেক দেরী করে কমেন্ট করেছি। আবার অনেক অচেনা ব্লগারের পোস্টে ইচ্ছে করেই একাধিক মন্তব্য করেছি তাকে প্রমোট করার জন্যে । যেনো তার ভালো লেখা অন্যদের চোখে পড়ে।

তবে নিজে ছাই পাশ যাই লিখেছি কিন্তু আমার আন্তরিক প্রচেষ্টায় অন্যেদেরকে ব্লগিংয়ে অনুপ্রেরণা দেবার কার্পন্য ছিল না কখনোই ।।

পরিশেষে সবার জন্যে রইল আশা জাগানিয়া শুভেচ্ছা ।
সর্বশেষ এডিট : ১৬ ই জুলাই, ২০১৩ রাত ১২:৪৬
১২১টি মন্তব্য ১১৯টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কারখানা তো রাজনীতি করে না !

লিখেছেন সৈয়দ কুতুব, ২৯ শে জুন, ২০২৬ রাত ২:৪১


৫ই আগস্ট ২০২৪ তারিখটা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে অনেকদিন মনে থাকবে। কিন্তু ইতিহাসের বড় বাঁকগুলোর মতো এই পরিবর্তনেরও একটা দাম ছিল, যেটার হিসাব আমরা এখনও পুরোপুরি মেলাতে পারিনি। ক্ষমতার পতনের... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ বাবার প্রত্যাবর্তন

লিখেছেন সামিয়া, ২৯ শে জুন, ২০২৬ রাত ৩:০৩



একটা মাস হয়ে গেল।
ইউনাইটেড হাসপাতালের সিসিইউর সামনে দাঁড়িয়ে থাকতে থাকতে সময়ের হিসাব হারিয়ে ফেলেছে রিপা। দেয়ালে ঝোলানো ঘড়ির কাঁটা ঘুরছে, নার্সরা ডিউটি বদলাচ্ছে, ডাক্তাররা আসছেন, যাচ্ছেন। শুধু একটা... ...বাকিটুকু পড়ুন

আনন্দ ও শোকে কবিতা সংকলন - অক্টোবর ২০২৫

লিখেছেন বিজন রয়, ২৯ শে জুন, ২০২৬ দুপুর ১২:২৫



আনন্দ বিশ্বকাপ ফুটবল!
শোক ভেনেজুয়েলা ভূমিকম্প!!


এই আনন্দ ও শোকে কবিতা সংকলন পোস্ট অক্টোবর ২০২৫! অনেক দেরি হয়ে গেল! হ্যাঁ অক্টোবর ২০২৫ এর সব কবিতা সংরক্ষিত ছিল, কিন্ত সময়ের অভাবে সময়... ...বাকিটুকু পড়ুন

দ্যা বেবি রেসলার ইন দ্যা ডে কেয়ার সেন্টার- নিজের চোখকেও অবিশ্বাস হয় আজকাল .....

লিখেছেন অপ্‌সরা, ২৯ শে জুন, ২০২৬ দুপুর ২:৩৭


বহু বছর ধরে বাচ্চাদের সাথে কাজ করছি। নানা রকম শিশু কিশোর দেখে দেখে চোখ, কান, মাথা, প্রায় অভ্যস্থ হয়ে গেছে। বাচ্চারা বাড়িতে এক, বাড়ির বাইরে খেলার মাঠে বা... ...বাকিটুকু পড়ুন

ভালোবাসার আলো, স্মৃতি জাগানিয়া তুমি !!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৯ শে জুন, ২০২৬ বিকাল ৪:৩২



ভালোবাসার আলো, স্মৃতি জাগানিয়া তুমি !!!

(The Hertiest Light, The Fleeting Memory)



তোমার ছোঁয়ায় থমকে দাঁড়ায় চেনা সময়টুকু,
দূরে গেলেই মেঘের ছায়ায় কাঁদে অবুঝ সুখ।
সুন্দর সেই দিনগুলো যায় ,হুট করে... ...বাকিটুকু পড়ুন

×