![]()
গবেষক অনেক আগে থেকেই তার গবেষণার নতুন টাইটেলটি ঠিক করে রেখেছিলেন ।
প্রস্তাবনাও মোটামুটি রেডি । এবার শুধু সুপারভাইজারকে দেখাবেন ।
যেই সময়গুলোতে গবেষক তার আগের গবেষণাতে গৃহিত সিদ্ধান্ত নিয়ে অন্যদের সাথে মতবিনিময়ে ব্যস্ত সময় কাটাচ্ছিলেন ।
কিন্তু ঠিক সেই সময়েই তারই এক সহপাঠী তার বিষয়েই একটা প্রোপোজাল সাবমিট করে ফেললো !
গবেষকেরতো মাথায় হাত !
:...হায় হায় দেরী করে ফেললাম !
বিধ্বস্ত গবেষক মন খারাপ করে ভাবছেন তো ভাবছেনই ...
তাকে এই সিদ্ধান্তহীনতা থেকে উদ্ধার করলেন তারই আরেক সহপাঠী বন্ধু ।
.........তুমি যেহেতু সেই বিষয়টিকে ন্যারো ডাউন করে অনেক ক্ষুদ্র একটা অংশ নিয়ে বিস্তারিত গবেষণার জন্যে প্রস্তাবনা তৈরী করেছো তখন সে সেই বিষয়ে বিশাল কাজ করেছে...বলা যায় অনেক কিছুই টেনে এনেছে । যা গুরুত্বপূর্ণ বটে কিন্তু নিজের নির্দিষ্ট কাজটিতে বেশি মনোযোগ দিয়ে শেষ করো নিজের জন্যেই। মনে রেখো, আজকে হতাশ হয়ে কাজটি না করলে একটি কাজ ব্যবহারিকভাবে করার অভিজ্ঞতা থেকে তুমি বঞ্চিত হচ্ছো । যা থেকে পরবর্তী কাজটিতে আরো ভালো করতেও পারতে
...
সহপাঠী বন্ধুর এই পরামর্শে নতুন করে কাজে নেমে পড়লো গবেষক ।
*********
জানি না, এই লেখা পড়ে কে কি ভাবছেন ।
তবে, আপনি আগামীকালকে করার জন্যে আজ সকালে যা ভাবছেন , হয়তো সন্ধ্যার সময় ফেসবুকের হোমপেজে, বা ব্লগে কারো পোস্টে বা পরিচিত কোন বন্ধুর কাছ থেকে খবর পাবেন সেই কাজটি আর কেউ করে ফেলেছে ।
নিরাশ হওয়ার কিছু নেই । আপনি কাজটি করছিলেন প্রথমত আপনার নিজের সন্তুষ্টির জন্যে ।
নিজের সন্তুষ্টিকে গুরুত্ব দিন ।
আর ভেবে ফেলে রাখলে বেহাত হবেই.... !
সময় গেলে সাধন হবে না ।।
সর্বশেষ এডিট : ২১ শে আগস্ট, ২০১৩ রাত ৯:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


