নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী হিজাব পরেছে, উদারতা আর সম্প্রীতির বার্তা তুলে ধরেছে তাই আমাদের দেশ থেকে তাঁকে প্রশংসার বাণী পাঠানো হচ্ছে । কিন্তু আমাদের প্রধানমন্ত্রী গতবছর দূর্গাপূজায় ঢাকেশ্বরী মন্দিরে যাওয়ায়, আর পুরোহিতদের হাত জোড় করে প্রণাম জানানোর ছবি ভাইরাল হওয়ার সাথে সাথেই দেশ ভারতের অঙ্গরাজ্য হয়ে যায়, ৯৯% এর ধর্ম বিপন্নতার মুখে পড়ে যায়। ঢাকেশ্বরী মন্দিরে যাওয়ার ফলে প্রধানমন্ত্রী জনগণের কাছ থেকে যে "বিপুল প্রশংসা" পেয়েছিলেন তার সাক্ষী প্রথম আলো আর বিবিসির ফেইসবুক পেইজের কমেন্ট বক্স।
নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর মত হিজাব পরা কথা না হয় থাক, আমাদের প্রধানমন্ত্রী যদি স্রেফ নমস্কারের ভঙ্গিতে একটা ছবিও তোলেন তাতেই দেখা যাবে 'মহাভারত অশুদ্ধ হয়ে গেছে'।নিউজিল্যান্ডের অমুসলিমদের মত আযান দেয়ার মত না হোক, আমাদের খেলোয়াড় বা অভিনেতারা স্রেফ পূজার শুভেচ্ছা জানালেও তাদের চোদ্দগুষ্টির নাম ভুলিয়ে দেয়া হয়! বড়দিনে 'মেরি ক্রিসমাস' বললে আমাদের ধর্ম চলে যায়৷ হিন্দু ধর্মালম্বীদের পুজোতে ঘুরতে গেলেও নাকি কাফির হয়ে যাই আমরা!
বিবিসির ফেইসবুক পেইজে একটা কমেন্ট পেয়েছিলাম -"চি চি হাচিনা,রেন্ডিয়াকে খুসি করে লাব কি ? তুমার হাতে এদেশের ইসলাম নিরাপোদ নই"
সর্বশেষ এডিট : ২৪ শে মার্চ, ২০১৯ রাত ২:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




