somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমরা এতোই আত্মবিস্মৃত জাতী এই দিনটিকে মনে রাখারও প্রয়োজন মনে করিনি……..

১৮ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ ১৮ এপ্রিল, বাংলাদেরশের ইতিহাসে একটি বিজয়ের দিন। ২০০১ সালের এই দিনে স্বাধীনতার ৩০ বছর পর বাংলাদেশ প্রথম বহির্শত্রু দ্বার প্রত্যক্ষ আক্রমনের শিকার হয় এবং সৈন্য সংখ্যা এবং অস্ত্র অনেক কম থাকার পরও পরিপূর্ন বিজয়ী অর্জন করে।


কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার বরাইবাড়ী এলাকার বিডিআর ক্যাম্প ও ঐ এলাকাকে দখলে নেবার জন্য ভারতীয় সেনাবাহিনী ও বিএসএফের সমন্বয়য়ে গঠিত প্রায় ৫০০ ফোর্স বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে আগ্রাসন চালায়।সেখানে তখন বিডি’আরের মাত্র ১১ জন সদস্য ছিল। ভারতীয় সৈন্যদের আকস্মিক গুলিতে শহীদ হন বিড’আরের ল্যান্স নায়েক মোঃ ওহিদুজ্জামান। এতে ভয়ের পরিবর্তে আগুনের মতো জ্বলে ওঠেন বিডি’আরের বাকি ১০ জওয়ান। দুইটা মাত্র সাব মেশিন গান আর অন্য সাধারণ অস্ত্র নিয়ে দুই দিক থেকে ভারতের বিশাল বাহিনীর উপর ঝাঁপিয়ে পরেন তাঁরা। প্রথম প্রতিআক্রমনেই ভারতীয় বাহিনীর ১৭/১৮টা লাশ পরে যায়। ভারতীয় হানাদার বাহিনীকে ওখানেই আটকে রাখা হয়। এরই মধ্যে মেজর জেনারেল ফজলুর রহমানের নির্দেশে ময়মনসিংহ এবং নেত্রকোনা থেকে প্রায় চারশো’ ফোর্স সেখানে মুভ করে এবং দশটার দিকে ওখানে পৌঁছে যায়। ওপেন গ্রাউন্ডে ভারতীয় বাহিনীর সাথে প্রচণ্ড যুদ্ধ শুরু হয়ে যায়। ভারতীয় বাহিনী আগেই থমকে গিয়েছিল, বিডি’আরের পূর্ণ প্রতি আক্রমণে দিশাহারা হয়ে তারা পালাতে থাকে। বাংলাদেশের সীমানায় ফেলে যায় ১৮টা মৃতদেহ । আরো কিছু ভারতীয় সৈন্য দ্বি-বিদিক জ্ঞানশূন্য হয়ে অস্ত্র ফেলে বিভিন্ন গ্রামে পালিয়ে যেতে চেষ্টা করলে গ্রামবাসী বাঁশ-লাঠিসোটা দিয়ে তাদের পিটিয়ে মেরে ফেলে। বাংলাদেশ পক্ষে তিনজন শাহাদত বরণ করেন। ভারতীয় বাহিনী পূর্ণ পরাজয় মেনে নিয়ে ভারতে পালিয়ে যায়।
আজ সেই ১৮ই এপ্রিল। আমরা কেউ হয়তো স্মরণ করিনি আমাদের সেই বীরদের যারা দেশের জন্যে আল্লাহ্র নামে বুক টান করে দাঁড়িয়েছিল পাঁচগুণ বড় শত্রু বাহিনীর সামনে আর ছিনিয়ে এনেছিল স্বাধীন বাংলাদেশের প্রথম বিজয়। কিন্তু ইতিহাস একদিন ঠিকই মূল্যায়ন করবে এই বীরদের: নায়েব সুবেদার আবদুল্লাহ, হাবিলদার নজরুল ইসলাম, ল্যান্স নায়েক ফজলুল হক, ল্যান্স নায়েক ওয়াহিদুজ্জামান, সিপাহি মোয়াজ্জেম হোসেন, ইদ্রিস আলী, আবদুল হামিদ, লিটন মিয়া, বদরুজ্জামান, এফএসের নায়েক জালালউদ্দিন মিয়া ও সিপাহি ইছহাকআর তাদের যোগ্য নেতা মেজর জেনারেল ফজলুর রহমানকে। সালাম তোমাদের ১৬ কোটি মানুষের পক্ষ থেকে।
সংগৃহীত
সিফাত মুহাম্মদ
সর্বশেষ এডিট : ১৮ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:০৪
১০টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দমকা হাওয়া

লিখেছেন রূপক বিধৌত সাধু, ১৩ ই মার্চ, ২০২৬ সন্ধ্যা ৭:৫৫


সময় যেনবা এক দমকা হাওয়া-
হুট করে এসে আবার কোথায় যায়?
জাপটে ধরতে তারে করছি ধাওয়া,
দেখি কীভাবে সে বঞ্চনা করে আমায়।
ছুটছি তো ছুটছিই দূর অজানায়,
হবে নিশ্চয়ই এবার কাছে পাওয়া-
অতৃপ্ত হৃদয় ভাসে ভরা... ...বাকিটুকু পড়ুন

সংসদে যা ঘটেছে সেটা কি অপ্রত্যাশিত ছিল ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই মার্চ, ২০২৬ রাত ৮:৪৯


দুই দিন আগে কুমিল্লার পরিচিত এক মুদি দোকানে সদাই কিনতে গিয়েছিলাম; সেখান থেকে প্রায়ই বাজার করি। হিসাব মেলাচ্ছিলাম, হঠাৎ তিনি উত্তেজিত হয়ে বলে উঠলেন—"আগামীকাল তো সংসদ! হাসনাত আবদুল্লাহ... ...বাকিটুকু পড়ুন

প্রসঙ্গ 'চাঁদগাজী' (সাময়িক পোষ্ট)

লিখেছেন রাজীব নুর, ১৩ ই মার্চ, ২০২৬ রাত ১০:২০



আমি কোনো রকম ভনিতা না করে স্পষ্ট জানতে চাই-
ব্লগার 'চাঁদগাজী' কবে থেকে প্রথম পাতায় লেখার সুযোগ পাবেন? তাকে আর কতদিন শাস্তি দিবেন? সরকার পতনের পর কারাগার থেকে... ...বাকিটুকু পড়ুন

আমার কালপুরুষ ভাইয়া

লিখেছেন অপ্‌সরা, ১৩ ই মার্চ, ২০২৬ রাত ১১:০০


আমার কালপুরুষ ভাইয়া। গত ৭ই মার্চ যিনি এই পৃথিবী ছেড়ে চলে গেছেন না ফেরার দেশে। খবরটা আমি জানার পর থেকেই মনটা খারাপ হয়ে আছে। ভাইয়া... ...বাকিটুকু পড়ুন

বিএনপিপন্থী ব্লগারদের বাকস্বাধীনতা হরনের নমুনা

লিখেছেন ঢাবিয়ান, ১৪ ই মার্চ, ২০২৬ সকাল ১০:১৬

বিএনপির মির্জা আব্বাস অসুস্থ হবার পর কিছু বিএনপি সমর্থক এর দায় খুবই ন্যক্কারজনকভাবে নাসিরুদ্দিন পাটোয়ারীর উপড় চাপাতে চাইছে !! অসুস্থ মির্জা আব্বাসের ছবি দিয়ে এরকম... ...বাকিটুকু পড়ুন

×