somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪২তম মৃত্যুবার্ষিকী আজ

১৭ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আওয়ামী (মুসলিম) লীগের প্রতিষ্ঠাতা মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪২তম মৃত্যুবার্ষিকী আজ। রাজনীতিবিদ মানে যেখানে প্রবঞ্চক, মিথ্যুক ও লোভী সেখানে এই রেড মাওলানা ছিলেন সম্পূর্ণ উলটো।

অত্যাচারী ব্রিটিশদের বিরুদ্ধে যেমন ছিলেন বজ্রকণ্ঠী ঠিক তেমনই যখন মুসলিম লীগ পাকিস্তানী পাঞ্জাবীদের পদলেহী হয়ে যায় তখন তিনিই প্রথম পূর্ব পাকিস্তানের গণমানুষের অধিকার আদায়ের জন্য ১৯৫০ সালে গড়ে তোলেন আওয়ামী মুসলিম লীগ যা পরে বাংলাদেশে বসবাসকারী অমুসলিম জনগণকে ইনক্লুড করার নিমিত্তে মুসলিম শব্দটি বাদ দিয়ে দেন তাঁর রাজনীতিক শিষ্য শেখ মুজিবুর রহমান।

মাওপন্থী ভাবধারার এই লোক তার কম্যুনিস্ট চিন্তাধারার জন্য 'লাল মৌলভী' বা Red Moulana নামে পরিচিত ছিলেন। কিন্তু ভাসানী বামপন্থী বলে কখনোই ইসলামবিদ্বেষী বা তেমন ছিলেন না। ব্যক্তি জীবনে তিনি প্র্যাক্টিসিং মুসলিম ছিলেন এবং অমুসলিম ও সমাজের আপাত 'অচ্ছুৎ' লোকদের সাথে সমানে ওঠাবসা ছিলো। তিনি সম্ভবত একমাত্র পলিটিশিয়ান ছিলেন যিনি দেশ-বিদেশের রাষ্ট্রনায়কদের সাথে এক টেবিলে যেমন ডিয়ার করতে পারতেন তেমনই নিজে হাতে রান্না করে মেথর-ডোম ইত্যাদি গোত্রের লোকদেরও আপ্যায়ন করতে পারতেন। তিনি একজন সফল সংগঠক ছিলেন।

১৯৫৭ সালে কাগমারীতে তিনিই প্রথম পশ্চিম পাকিস্তানী শাসকদের 'ওয়ালাকুমুসসালাম' বলে পূর্ব পাকিস্তানের বিচ্ছিন্নতার ঐতিহাসিক ডাক দেন।

১৯৭৬ সালে আজকের এই দিনে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি ৯৬ বছর বয়সে মৃত্যুবরণ করেন। তার জানাজার নামাজ উপমহাদেশে অন্যতম বৃহৎ যা তাঁর তুঙ্গস্পর্শী জনপ্রিয়তাকে তুলে ধরে।

আজীবন আপসহীন, সাম্রাজ্যবাদ-আধিপত্যবাদ বিরোধী সংগ্রাম আর জাতীয়তাবাদী ও গণতান্ত্রিক আন্দোলনের মহান সাধক মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানী। উপ মহাদেশের তথা স্বাধীন বাংলাদেশর নির্যাতিত-নিপীড়িত মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কণ্ঠস্বর মজলুম জননেতা ভাসানীর মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহ্‌ তাঁকে জান্নাত-উল-ফেরদৌস দান করুক।

সর্বশেষ এডিট : ১৭ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:৪৪
৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মূল্যটা খুব কম দিইনি...

লিখেছেন জুল ভার্ন, ১৫ ই জুলাই, ২০২৬ সন্ধ্যা ৭:২২

মূল্যটা খুব কম দিইনি...

দলের সিদ্ধান্তই চূড়ান্ত- এই বিশ্বাসকে নিজের সিদ্ধান্তের ঊর্ধ্বে রেখেছি সারাজীবন। কতবার ব্যক্তিগত ইচ্ছা, সুযোগ, এমনকি ন্যায্য অভিমানও গিলে ফেলেছি। কতবার চুপ থেকেছি, শুধু এই বিশ্বাসে যে ব্যক্তির... ...বাকিটুকু পড়ুন

আজকাল বিবাহযোগ্য নারী-পুরুষ যে কারণে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে ভয় পায়

লিখেছেন এমএলজি, ১৬ ই জুলাই, ২০২৬ রাত ১২:৩৪

বছর দশেক আগের কথা। আমি তখন কানাডায় ব্যবসারত অস্ট্রেলিয়ান এক ইঞ্জিনিয়ারিং ফার্মে সিনিয়র স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করি। আমার এক সহকর্মী ছিলেন যার বয়স কমবেশি ৪৫ বছর। বেশ ভালো... ...বাকিটুকু পড়ুন

গভীর রাতের যে আহ্বান পাল্টে দেয় জীবন

লিখেছেন নতুন নকিব, ১৬ ই জুলাই, ২০২৬ সকাল ৯:৩৬

গভীর রাতের যে আহ্বান পাল্টে দেয় জীবন

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

ভূমিকা: এক ফাঁকা রাতের গল্প

রাত গভীর হয়ে গেছে। ঘড়ির কাঁটা তিনটার ঘরে। ঘরের সবাই ঘুমে আচ্ছন্ন, পুরো বাড়িতে নিস্তব্ধতা।... ...বাকিটুকু পড়ুন

কানামাছি

লিখেছেন সেজুতি_শিপু, ১৬ ই জুলাই, ২০২৬ সকাল ১০:৫০


তারপর দীর্ঘ ভ্রমনক্লান্ত পদক্ষেপ
ক্রমশ শ্লথ হবে,
সমুখে গন্তব্যগামী পথ হ্রস্বতর -
দূর থেকে চোখে পড়বে
স্বাগত বৃক্ষের আবছা হাতছানি ।
হঠাৎ নাকে এসে লাগবে আউশ ধানের
ভাত ফোটার ঘ্রাণ
কিংবা নাম না জানা... ...বাকিটুকু পড়ুন

রুবা

লিখেছেন রানার ব্লগ, ১৬ ই জুলাই, ২০২৬ দুপুর ১২:১২




শ্রাবনের প্রথম দিন । এই সময়ে আকাশ তার দুই রকম চরিত্রে দেখা দেয় । পেট ভড়া মেঘ নিয়ে পশ্চিম কোন ঝুলে থেকে আবার পূবকোনে ঝলমলে সুর্যের দেখা মেলে ।... ...বাকিটুকু পড়ুন

×