বাংলাদেশ সেনাবাহিনীর লেঃ তনজিম ছরোয়ার নির্জন নামে এক সেনা অফিসার নিহত হওয়ার সংবাদ পাওয়া গেছে সন্ত্রাসীদের হামলায়।
আজ আনুমানিক ০২৩০ ঘটিকায় চকরিয়া উপজেলার ডুলা-হাজারা ইউনিয়ন এলাকায় ৩৯ এসটি ব্যাটালিয়ন এর মেজর মোঃ উজ্জ্বল এর নেতৃত্বে যৌথবাহিনী অভিযান পরিচালনা করার সময় সন্ত্রাসীদের আক্রমণ বিএ-১১৪৫৩ লেঃ তানজিম ছরোয়ার নির্জন আহত হয়। গুরুতর আহত অফিসার কে ১১১ ফিল্ড এ্যাম্বুলেন্স ফাসিয়াখালি আর্মি ক্যাম্পে এবং পরবর্তীতে মালুমঘাট খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতালে নেওয়া হয়। এবং ০৪৫০ ঘটিকায় রামু সিএমএইচ এর পৌঁছানোর পূর্বেই মৃত্যুবরণ করেন।
অস্ত্র সহ কিছু সন্ত্রাসীর খবর পাওয়ার পরে অস্ত্র উদ্ধারে গলে সন্ত্রাসীরা লেঃ তানজিম ছরোয়ার এর গলায় ও চোখে ছুরি দিয়ে আঘাত করে। গলার আঘাত বেশি গভীর হওয়ায় রক্তক্ষরণ হয় প্রচুর। সিএমএইচ পৌঁছানোর পূর্বেই মারা যান।
ইন্না লিল্লা ও ইন্না ইলাইহি রাজিউন।

সর্বশেষ এডিট : ২৪ শে সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১০:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




