somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির শোচনীয় অবস্থার মূল কারণ ডিমোরালাইজড পুলিশ বাহিনী

০৯ ই মার্চ, ২০২৫ দুপুর ১২:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির শোচনীয় অবস্থার মূল কারণ ডিমোরালাইজড পুলিশ বাহিনী। গত ১৬ বছর এই বাহিনীকে যথেচ্ছভাবে নিজেদের লাঠিয়াল হিসেবে ব্যবহার করেছে আওয়ামী রেজিম। এই বাহিনীর অধিকাংশ সদস্য‍ের মনোবল এবং কাজ করার স্পৃহা প্রায় শূণ‍্যের কোঠায়। এবং ব‍্যাপক রাজনীতিকরণের কারণে অনেকের মাঝেই অন্তর্বর্তীকালীন সরকারকে সহায়তার আগ্রহও তেমন নেই। এই উদ্ভট অবস্থায় এই বাহিনীর সদস‍্যদের মোরাল আপ করার জন্যে সরকার পক্ষ থেকে তেমন কোন উদ‍্যোগও চোখে পড়েনি।

সম্ভব নয় এই কথাটি আমার ব্যক্তিগত অভিধানে নেই, সে কারণে আমি এমন ধারণা পোষণ করিনা যে বাংলাদেশ পুলিশের সদস্যদের মনোবল চাংগা করার কোন উপায় নেই।

পুলিশ দুর্নীতিগ্রস্থ এটা একটা প্রতিষ্ঠিত ন‍্যারেটিভ, কিন্তু আসলেই কি সকল পুলিশ সদস্য দুর্নীতিবাজ? বাহিনীতে সবচাইতে গুরুত্বপূর্ণ সদস‍্য — কনস্টেবলরা আসলেও কতটা দুর্নীতি করতে পারেন? না আমি তাদের কোন ক্লিন চিট দিচ্ছিনা, কিন্তু সাধারণ পুলিশ সদস্যরা কিভাবে জীবনযাপন করেণ সেটা খতিয়ে দেথার সময় এসেছে। আমাদের পুলিশ সদস্যরা সরকারের কাছ থেকে বেতনভাতা বাদে তেমন কোন ইনসেনটিভ পাননা।

বর্তমান পরিস্থিতি বিবেচনায় যদি দেশের সকল জেলার পুলিশদের মাঝে একটা প্রতিযোগিতামূলক রিওয়ার্ড/ পুরস্কারের আয়োজন করা হয় তাহলে কেমন হয়? সরকার যদি ঘোষণা দেয় দেশের সকল জেলার মধ‍্য হতে যে জেলায় ক্রাইম সবচাইতে কম হবে, সেই জেলার সকল পুলিশ সদস্যদের বাসস্থান, সন্তানের ভরণপোষণের খরচ এবং ব‍্যাসিকের ডবল এক মাসের জন্যে প্রদান করা হবে তাহলে কেমন হয়? পাশাপাশি অপরাধ নিয়ন্ত্রণে রাখার জন্যে সেরা ১০টি পুলিশ ফাঁড়িকে ২০-২৫ লক্ষ টাকা প্রদান করার ঘোষণা দেয়া হয়, তাহলে ব‍্যাপারটা একেবারে খারাপ হয়না।

সংশ্লিষ্টরা ভেবে দেখতে পারেন। পুলিশ সদস‍্যদের মোটিভেট করা বেশ গুরুত্বপূর্ণ।
সর্বশেষ এডিট : ০৯ ই মার্চ, ২০২৫ দুপুর ১২:৪৮
৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"নিজেদের কেলেঙ্কারিই যখন নিরাপদ নয়, প্রধানমন্ত্রী কতটা নিরাপদ"

লিখেছেন রিয়াজ হান্নান, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ১১:২৭


মাননীয় প্রধানমন্ত্রী প্রিয় তারেক রহমান রাহিমাহুল্লাহ,আপনাকে সবার আগে বাংলাদেশের জন্য ভালোবাসি। কিন্তু আমরা দেখতে পাচ্ছি আপনার আশেপাশের লোকেরা কেলেংকারির সাথে জড়িত,এরা আবার ইলিয়াসের আগেই নিজেকে নিজে এক্সপোজ করে দেয়।

এরা নিজেরাই... ...বাকিটুকু পড়ুন

দক্ষিণ এশিয়ায় ভারতের আধিপত্যবাদী নীতি

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ১১:৫২

নেপাল সেনাবাহিনীর সম্মানসূচক জেনারেল পদমর্যাদা সম্প্রতি ভারতের সেনাপ্রধান জেনারেল ধীরাজ শেঠকে দেওয়াকে কেন্দ্র করে আমাদের দেশের কিছু সংবাদ মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা সৃষ্টি করেছে ।
গত ১৭ আগস্ট নেপালের রাজধানী... ...বাকিটুকু পড়ুন

গোলাপী এখন বাসে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১:২০


দেশে আজ থেকে পিংক বাস সার্ভিস চালু হয়েছে। ঢাকা সহ আরও তিনটি বড় শহরে এই বাস চলবে। খবরটা শুনে মনে হলো, দেশ যেন হঠাৎ করেই এক ধাপ আধুনিক হয়ে... ...বাকিটুকু পড়ুন

"বহু দিন পর বন্ধু"

লিখেছেন সনজিত, ১৯ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৮


বহু বছর পর হঠাৎ তোর সঙ্গে দেখা।
প্রথমে চিনতেই পারিনি।
তারপর একচিলতে হাসি-
মনে হলো,
সময় আমাদের চেহারা বদলেছে,
কিন্তু শৈশবের মুখটা এখনো একই রয়ে গেছে।

চোখের কোণে ক্লান্তির রেখা,
চুল অর্ধেকটা সাদা রং,
কাঁধে সংসার,... ...বাকিটুকু পড়ুন

দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:২৩



দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

যতদিন যাচ্ছে, ততই মনে হচ্ছ -এই দেশের তরুণ প্রজন্মের একটা বড় অংশকে নিয়ে আশাবাদী হওয়াটা রীতিমতো বিলাসিতা হয়ে দাঁড়াচ্ছে।
সেদিন দেখলাম, এক ছাত্রশিবির নেতা মঞ্চে দাঁড়িয়ে... ...বাকিটুকু পড়ুন

×