অষ্টম শ্রেনী পূর্যন্ত ধর্ম শিক্ষা দেশে চালু থাকবে কিনা তা নিয়ে নানা মহলে চলছে নানা বির্তক । এক পক্ষ বলছে ধর্ম শিক্ষার দরকার আছে অন্য পক্ষ বলছে তার বিপরীত । একটি কথা আমাদের সবসময় মাথায় রাখতে হবে স্কুল কলেজগুলো শুধু ডিগ্রি অর্জনের নয় , শিক্ষা অর্জনের স্থান । সময়ের সাথে তাল মেলাতে গিয়ে স্কুলগুলোয় মানবিকতা, মূল্যবোধ,সততা ইত্যাদির শিক্ষা বাদ পরে গেছে অনেক আগেই এখন শুধু সবাই এ প্লাস এর পিছে ছুটছে । ধর্মীয় শিক্ষাবাদ দিলে প্রকৃত শিক্ষার একটি অবিচ্ছেদ্য অংশ বাদ পরে যাবে তা বলাইবাহুল্য । এমনটি নয় যে সবাইকে বাধ্য করে একটি নির্দিষ্ট ধর্ম শেখানো হচ্ছে , সবাই নিজ নিজ ধর্ম শেখার সুযোগ পাচ্ছে । তা হলে ধর্ম শিক্ষা বাদ দেয়ার কথা উঠছে কেন ? যদি স্কুলগুলোতে বাচ্চারা সঠিক ধর্ম শিক্ষা না পায় তাহলে তাদের ধর্মের নামে বিভ্রান্ত করার সুযোগ আরো বেড়ে যাবে । তখন জঙ্গিবাদ আরো ভয়াবহ অবস্থায় পৌছাবে । আমাদের উচিত ভেবে চিন্তে সঠিক সিদ্বান্ত নেয়া । আমার নিজ অভিজ্ঞতা থেকে বলছি ধর্মীয় ক্লাসগুলোয় আমরা দেশ সংস্কৃতিসহ নানান বিষয়ে স্যার এর সাথে আলোচনা করার সুযোগ পেতাম সেগুলো আমাদের পরবর্তী জীবনে অনেক কাজে দিয়েছে । এগুলো আমাদের চিন্তা ধারাকে আরো সুসংহত করেছে ।
ধর্মীয় শিক্ষা নিয়ে কিছু পরামর্শ :
আমাদের পাঠ্যপুস্তকগুলো সংস্কার করা যে অতিগুরুত্বপূর্ণ হয়ে পড়েছে তা সবাই এক বাক্যে স্বীকার করবে । ধর্মীয় পুস্তকগুলোও এর উর্ধ্বে নয় । আর একটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে দেখা যায় যে অনেক স্কুলে (যেমনটি আমার ছিল) হিন্দু বা অন্য কোন ধর্মের (ইসলাম বাদে) ক্লাস হয় না । কারন প্রতি ক্লাসে এক বা দুই জন এর বেশী উল্লেখিত ধর্মের ছাত্র-ছাত্রী পাওয়া যায় না । ফলে সেসব ছাত্র-ছাত্রীদের ইসলাম ধর্ম ক্লাসে বসে থাকতে হয় নতুবা তারা সেসময় ঘুরেফিরে সময় কাটায় । এর প্রতিকারের ব্যবস্থা করা উচিত । একই ধর্মের (যেসব ধর্মের ছাত্র-ছাত্রী কম) সকল শ্রেনীর ছাত্র-ছাত্রীদের একসাথে ক্লাস করানো যেতে পারে । এরফলে হয়তো পাঠ্যপুস্তক বা সিলেবাস ভিত্তিক পড়া তেমনটা হবে না , কিন্তু ধর্মীয় শিক্ষা ভালভাবেই হবে ।
শিক্ষার মত গুরুত্বপূর্ণ সিদ্বান্তগুলো সঠিকভাবে ভেবেচিন্তে সব মহলের সাথে আলোচনার মাধ্যমে নিতে হবে । তা নাহলে এগুলোর কূফলও দূর ভবিষ্যতে এদেশের সবাইকেই ভোগ করতে হবে ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

