somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আর্টেমিস ফাউল(Artemis Fowl) বই রিভিউ

২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বইয়ের নামঃআর্টেমিস ফাউল
লেখকের নামঃইয়ন কলফার
বইয়ের ধরণঃফ্যান্টাসি,ইয়াং এডাল্ট,ফিকশন,চিল্ড্রেন
গুডরিডস রেটিংঃ৩.৮/৫
পৃষ্ঠাসংখ্যাঃ৩১৬ পৃষ্ঠা
সফট কপির লিঙ্কঃhttp://bit.ly/1Qr1p9r


আপনারা কি এমন একজনের সাথে পরিচিত হতে চান যে কিনা এই দুনিয়া দখল করার জন্য যথেষ্ট স্মার্ট?তো আগেই বলে রাখি,তার বয়স হচ্ছে বারো বছর।আর তার নাম আর্টেমিস ফাউল।
এই বইকে স্রেফ দুই শব্দে প্রকাশ করা যায়ঃমারাত্মক মজা।

যদি আপনি একজন তরুণ-হৃদয়ের মানুষ হয়ে থাকেন বা পড়ার জন্য সাধারণ কিছু থেকে একটু আলাদা কিছু খুঁজতে থাকেন তাহলে এই বইটি পড়ে দেখতে পারেন।আর্টেমিস তার বাঁদরামি দিয়ে আপনাকে মজা পাইয়ে দেবে।

আর্টেমিসের বয়স ১২ বছর,তার পরিবারের হাল সেই ধরে রেখেছে।তার বাবা আর্টেমিস ফাউল সিনিয়র অনেক দিন যাবত নিখোঁজ।তার মা স্বামীকে হারিয়ে এখন বাস করেন ভ্রান্তির এক মায়াজালে আর নিজের রুম থেকে প্রায় বেরই হন না।
তার পরিবারও প্রায় দেউলিয়া হওয়ার কিনারায় চলে গেছে।কিন্ত বেশি দিনের জন্য না,কারণ আর্টেমিস এর একটা বিহিত করবেই।তার সাথে আছে তার বিশ্বস্ত দেহরক্ষী বাটলার।সে একজন বিশালদেহী,সাংঘাতিক,ভয়ংকর এক মানুষ যে আর্টেমিসের জন্য যে কোন কিছু করতে পারে।


এই উপন্যাসে এক পরী রাজ্যের কথা তুলে ধরা হয়েছে যার বাসিন্দারা এখন মাটির তলদেশে থাকে কারণ তারা মানুষের কাছ থেকে পালিয়ে থাকতে চায়।আর্টেমিস ঠিক করে এই পরীরাজ্যের এক বাসিন্দা যার নাম হলি,তাকে সে আটক করবে আর মুক্তিপণ হিসেবে স্বর্ণ নেবে।সে বুঝতে পারেনি পরীরাজ্যের বাসিন্দা হলিও তার মতই এক বিপজ্জনক বান্দা।
ঐ পরীরাজ্যের বাসিন্দা হলিকে উদ্ধারের জন্য রুপকথার রাজ্যের বাসিন্দাদের গুপ্ত সংগঠন লেপ্রিকন(মাটির তলদেশে বাস করা বাসিন্দাদের পুলিশ বাহিনী) চলে আসে।
তারা হলিকে খুজতে আসে। আর ভয়াবহ এক যুদ্ধ বাঁধিয়ে দেয় ফাউলের প্রাসাদে।
এবারে তাকে লড়াই করতে হবে ট্রল নামের এক অতিপ্রাকৃত দানবের সাথে (যার মুখোমুখি আপনি হতে চাইবেন না),আরও আছে এক খর্বাকৃতি বামন যে জমিতে দ্রুত গর্ত করতে পারে।
আর সেই সাথে আছে এক সেন্টর(রুপকথার এক জীব যার শরীরের ঊর্ধ্বাঙ্গ মানুষের আর নিম্নাঙ্গ ঘোড়ার)... যাকে বলা যায় পরীরাজ্যের পুলিশের একজন বস।
আরও আছে জাদু দুনিয়ার এক দঙ্গল উচ্চ প্রশিক্ষিত প্রাণঘাতী বাহিনী।
বই এর দুটি উক্তি আমার ভালো লেগেছে...
“আত্মবিশ্বাসের উৎস হচ্ছে অজ্ঞতা,যদি তোমার মধ্যে গর্ব চলে আসে,
তাহলে বুঝে নেবে যে সেটা এমন কিছুর কারণে হচ্ছে যার ব্যাপারে তুমি পুরোপুরি অজ্ঞ।"
“যদি আমি জিতি,তাহলে লোকে বলবে আমি হচ্ছি বিস্ময়কর এক মানুষ,
যদি আমি হেরে যাই,লোকে আমাকে তখন পাগল ঠাওরাবে।
মানব ইতিহাস ঠিক এভাবেই লেখা হয়েছে।”

এই বই আপনাকে হাসাবে আর কয়েক ঘণ্টার জন্য জাদু দুনিয়ায় ঘুরিয়ে নিয়ে আসবে।
বলা হয় যে,যাদের হ্যারি পটার ভালো লেগেছে,তাদের আর্টেমিস ফাউলকেও ভালো লাগবে।
যদিও এই বইটি টিনেজারদের জন্য মানানসই, এটা বড়দের জন্যও মানিয়ে যাবে।
আর যারা রুপকথার রাজ্যে ঘুরে আসতে চান,তাদের জন্য অবশ্য পাঠ্য একটি বই।

সর্বশেষ এডিট : ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:২৫
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ১৯৭

লিখেছেন রাজীব নুর, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৪



শরতের সকাল! সকাল ৮ টা।
ভাদ্র মাস। ইংরেজি সেপ্টেম্বর মাস। ২০২৬ সাল। ঘটনাটা কি হয়েছে, আমি বলি। মোটামোটি ভয়াবহ ঘটনা বলা যেতে পারে! যে কোনো সময় রোদ উঠবে।... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে বর্তমান গ্যাস-বিদ্যুৎ সংকট: দায় কার?

লিখেছেন ডঃ এম এ আলী, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:০৭


সংক্ষিপ্ত রায় সবচেয়ে বড় দায় বাংলাদেশের দীর্ঘদিনের জ্বালানি ও বিদ্যুৎ নীতির। এর মধ্যে ২০০৯–২০২৪ সময়কালের সরকারের সিদ্ধান্তগুলোর দায় তুলনামূলকভাবে বেশি, কারণ ওই সময়ে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা দ্রুত বাড়ানো হলেও... ...বাকিটুকু পড়ুন

যাপিত জীবন.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭


১।মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনাই দক্ষিণ-পূর্ব এশিয়ার কিছু দেশে জুম্মার নামাজ পড়ার সুযোগ হয়েছে। ১২.৫০ এ আজান তারপর ১.১৫ দিকে জুম্মার নামাজের সকল আনুষ্ঠানিকতা শেষ। আজানের কিছুক্ষণ পর খুতবা শুরু তারপর... ...বাকিটুকু পড়ুন

মঞ্জুর চৌধুরর ছোট গল্প "একাউন্ট্যান্ট"

লিখেছেন মঞ্জুর চৌধুরী, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:৪০

একাউন্ট্যান্ট

মঞ্জুর চৌধুরী


রফিকুল ইসলামের জীবনে সবচেয়ে বিলাসী জিনিসটি ছিল একটি কাঠের আলমারি।

আলমারিটা নতুন নয়। মিরপুর এগারোর যে দুই কামরার বাসায় সে আর শায়লা থাকত, তাদের বিয়েরও আগে থেকে বাড়িওয়ালার স্টোররুমে... ...বাকিটুকু পড়ুন

৫ই আগস্ট বিদ্যুৎও কি দেশ ছেড়ে পালিয়ে গেল ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:১৪


শিরোনামটা একটু অদ্ভুত মনে হতে পারে। তবে কিছুদিন ধরে বিদ্যুতের দাম, ভর্তুকি আর লোডশেডিং নিয়ে যেভাবে আলোচনা হচ্ছে, তাতে প্রশ্নটা একেবারে অযৌক্তিক নয়। কারণ সরকার বদলেছে, কিন্তু বিদ্যুৎকেন্দ্রগুলো তো... ...বাকিটুকু পড়ুন

×