চিন্তা করে দেখলাম... "আজান"-এর বেশ ভালো কিছু প্র্যাকটিক্যাল দিক আছে।
.
আজান কেন দেয়া হয়?
আজান দেয়া হয়, কারণ মুসলমান ধর্মের লোকদেরকে আজানের মাধ্যমে নামাজ পড়ার ডাক দেয়া হয়।
নামাজ ৫ ওয়াক্ত। ফজর, জোহর, আছর, মাগরিব, এশা।
.
তো, আজানের ব্যাপারে আমার চিন্তাটা বলি। মুসলমান ধর্ম যখন চালু হয়, তখনও ঘড়ি জিনিসটা আবিষ্কার হয়নি। মানুষের সময় জ্ঞান অতটা প্রখর ছিল না।
.
এই আজানের মাধ্যমেই মানুষেরা বুঝতে পারতো কখন কিসের সময়?
যেমনঃ ফজরের আজান হলে মানুষ বুঝত... এখন ঘুম থেকে উঠে পড়তে হবে।
জোহরের আজান দিলে মানুষ বুঝত, এখন দুপুরের খাবার খেতে হবে।
আছরের আজান দিলে মানুষ বুঝতো, এখন কাজ শেষ করতে হবে।
মাগরিবের আজান দিলে মানুষ বুঝত, একটু পরেই চারিদিক অন্ধকার হয়ে যাবে।
এশার আজান দিলে মানুষ বুঝতো, এবার ঘুমোতে যেতে হবে।
.
আজান সম্পর্কে এই হচ্ছে আমার চিন্তা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


