অভ্যাস আসলে কীভাবে তৈরি হয়?
আমরা অনেক সময় ভাবি, কোনো একটা অভ্যাস তৈরি করতে হলে অনেক বেশি Willpower দরকার।
আসলে ব্যাপারটা একটু অন্যরকম।
আপনি যদি প্রতিদিন এক ঘণ্টা বই পড়ার সিদ্ধান্ত নেন, কিন্তু কয়েকদিন পর আর করতে ইচ্ছা না করে—তাহলে সমস্যাটা আপনার ইচ্ছাশক্তির অভাব না-ও হতে পারে। আপনি হয়তো অভ্যাসটা শুরুই করেছেন একটু ভুলভাবে।
অভ্যাস তৈরি করতে হলে প্রথম কাজ হলো ছোট করে শুরু করা।
এক ঘণ্টা বই পড়ার দরকার নাই। প্রথমে ১০ মিনিট পড়েন।
প্রতিদিন ৫ কিলোমিটার দৌড়ানোর দরকার নাই। প্রথমে ১০ মিনিট হাঁটেন।
প্রতিদিন ৩০ মিনিট মেডিটেশন করার দরকার নাই। প্রথমে ২ মিনিট করেন।
কারণ আপনার প্রথম কাজ হলো ভালো করার চেষ্টা করা না; নিয়মিত করার অভ্যাস তৈরি করা।
আরেকটা বিষয় হলো—নতুন অভ্যাসকে পুরোনো কোনো অভ্যাসের সঙ্গে জুড়ে দেওয়া।
যেমন, সকালে চা খাওয়ার পর ১০ মিনিট বই পড়বেন।
অথবা রাতে খাবার খাওয়ার পর ১৫ মিনিট হাঁটবেন।
তাহলে পুরোনো অভ্যাসটাই নতুন অভ্যাসের জন্য একটা Trigger হিসেবে কাজ করবে।
আর পরিবেশটাও এমনভাবে সাজাতে হবে, যাতে ভালো কাজটা করা সহজ হয়।
বই পড়তে চাইলে বইটা চোখের সামনে রাখেন।
সকালে ব্যায়াম করতে চাইলে রাতে জুতা-জামা প্রস্তুত কইরা রাখেন।
যে কাজটা করতে চান, সেটার পথে বাধা কমান। আর যে কাজটা করতে চান না, সেটার পথে বাধা বাড়ান।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা সম্ভবত অন্য জায়গায়।
Mood-এর ওপর অভ্যাস নির্ভর করলে অভ্যাস তৈরি হয় না।
আজ মন চাইতেছে—করলাম।
কাল মন চাইতেছে না—বাদ দিলাম।
এভাবে কোনো অভ্যাস তৈরি করা কঠিন।
বরং এমন একটা ব্যবস্থা করতে হবে যেখানে মন চাইলেও করবেন, মন না চাইলেও করবেন।
অবশ্যই সবদিন একই মাত্রায় করা সম্ভব না। কোনোদিন এক ঘণ্টা পড়তে না পারলে ১০ মিনিট পড়েন। ৫ কিলোমিটার হাঁটতে না পারলে ১০ মিনিট হাঁটেন।
Perfect হওয়া জরুরি না। ফিরে আসাটা জরুরি।
আর শেষ পর্যন্ত অভ্যাসটাকে নিজের Identity-র সঙ্গে যুক্ত করতে হবে।
“আমি দৌড়ানোর চেষ্টা করছি”—এর চেয়ে
“আমি একজন Runner।”
“আমি বই পড়ার চেষ্টা করছি”—এর চেয়ে
“আমি একজন Reader।”
পার্থক্যটা ছোট মনে হলেও, আসলে অনেক বড়।
কারণ তখন আপনি শুধু একটা কাজ করছেন না; আপনি আপনার নিজের একটা পরিচয় তৈরি করছেন।
শেষ পর্যন্ত অভ্যাস তৈরি হয় বড় কোনো সিদ্ধান্ত দিয়ে না।
ছোট একটা কাজ, নির্দিষ্ট একটা সময়, প্রতিদিনের পুনরাবৃত্তি—এই জিনিসগুলা দিয়াই মস্তিষ্করে ধীরে ধীরে নতুন পথে অভ্যস্ত কইরা ফেলা যায়।
তাই নতুন কোনো অভ্যাস শুরু করার আগে নিজেকে জিজ্ঞেস করা উচিত—
“আমি কত বড় করে শুরু করব?”—এই প্রশ্ন না।
বরং,
“আমি কত ছোট করে শুরু করলে এটা প্রতিদিন করতে পারব?”
.
এ সংক্রান্ত আরও কিছু লেখা আমার নিউজলেটারের আর্টিকেল সেকশনে আছে। মোবাইল দিয়ে পোস্ট করছি তাই লিংক দিতে পারলাম না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

