তুমি স্মার্ট, তুমি ট্যালেন্টেড।
সেটা ঠিক আছে।
কিন্তু তোমার এই ট্যালেন্ট কোনো কাজেই আসবে না,
যদি তোমার ডিসিশন-টেকিংয়ে ভুল থাকে।
দুনিয়ায় বহু বহু ট্যালেন্টেড মানুষ আছে,
যারা কখনও দিনের আলো দেখারই সুযোগ পায়নি।
আর শেষ একটা কথা, এই দুনিয়ায় সফল হওয়ার জন্য দরকার ডিসিপ্লিন।
কারণ, তোমার এই পুরো জীবনটা হচ্ছে ভীষণ লম্বা একটা জার্নি...
এবং তুমি যদি লক্ষ্যের পেছনে ছোটার সময় ফালতু-ডিসট্র্যাকশন থেকে দূরে থাকতে না পারো,
বা, জীবন নিয়ে অযথা বাজি ধরো,
বা, জীবনে নির্বোধের মতন কোনো মুভ নাও,
তাহলে, বন্ধু আমার, আমি বলতে বাধ্য হচ্ছি,
একদিন না একদিন তোমার পতন ঘটবেই।
এটা একদম অবশ্যাম্ভাবী। এটা ঘটবেই।
তুমি আমার উপদেশ চাও?
তুমি জীবনে যা যা চাও, তার একটা লিস্ট বানিয়ে ফেলো...
এবং পরিকল্পনা করো যে,
আগামী ২৫টা বছর সেগুলো অর্জন করার জন্য তুমি তোমার জীবনের সময়টা খরচ করবে।
এবং, ধীরে ধীরে, একটা একটা করে, তুমি তোমার লিস্টের জিনিসগুলো একে একে অর্জন করতে থাকবে।
.
----রবার্ট ডি নিরো
সর্বশেষ এডিট : ২৩ শে জুন, ২০২০ দুপুর ১২:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


