somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

আসোয়াদ লোদি
বসে আছি অন্ধকারে, nআমাকে বুঝতে দাও nমানুষ কেন আলোর nপ্রত্যাশা করে!

ভিক্ষাবৃত্তির বিরুদ্ধে যুদ্ধ

০৯ ই জুন, ২০১৪ রাত ১:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভিক্ষাবৃত্তি ইসলামী শাস্ত্রমতে একটি স্বীকৃত পেশা । ভিক্ষা দেয়া মানবিক ও সওয়াবের কাজ । যাকাত ব্যবস্থা সেটিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে । যাকাত নিঃসন্দেহে একটি ভাল সিস্টেম । তবে প্রতি বছর রমজান এলে কিছু অতিরিক্ত ভিক্ষুকের আবির্ভাব ঘটে । যারা যাকাত ফিতরার লোভে ভিক্ষুক সাজে । বছরের অন্যান্য সময় তাদের আর দেখা যায় না । অর্থাৎ মৌসুমি ভিক্ষুক । এসব মৌসুমি ভিক্ষুক কেবল দেশে সীমাবদ্ধ থাকে না তারা দেশ থেকে দেশান্তরে ছড়িয়ে পড়ে।
আরব আমিরাতে ভিক্ষাবৃত্তি ও কোন ধর্মীয় প্রতিষ্ঠানের নামে চাঁদা উঠানো সম্পূর্ণ নিষিদ্ধ । একসময় মধ্যপ্রাচ্যের আরবরা পৃথিবীর বিভিন্ন দেশে গিয়ে ভিক্ষা করত । পঞ্চাশ ও ষাটের দশকে তৎকালীন পূর্বপাকিস্তানে আরবদের ভিক্ষাবৃত্তি করতে দেখা যেত । আরব আমিরাতে বাংলাদেশীরা মাঝেমধ্যে খুন খারাবীর মত বড় অপরাধে জড়িয়ে গেলেও তাদের ভিক্ষা করতে দেখা যায় না । পাকিস্তান, ফিলিস্তিন ও সিরিয়ার নারীরা এখানে ভিক্ষাবৃত্তির সাথে জড়িত । পুরুষ ভিক্ষুকের চেয়ে নারী ভিক্ষুকের সংখ্যাধিক্য চোখে পড়ে বেশী ।
গত বছর রমজানের প্রথম দিন দুবাই পুলিশ ভিক্ষা করার সময় তিনজন ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছিল । তারা ভ্রমণ ভিসা নিয়ে দুবাইতে এসেছিল । তাদের প্রত্যেকের বয়স ছিল ত্রিশ বছরের নিচে । তারা দুবাই আদালতে স্বীকারোক্তি দিয়ে বলেছে, মুসলমান ছাত্রদের কোরআন শিক্ষা দেয়ার জন্য তারা এই অর্থ সংগ্রহ করছিল । আদালত তাদের প্রত্যেককে ১০০০ দিরহাম জরিমানা ও দেশে ফেরত পাঠানোর আদেশ দিয়েছিল ।
গত বৃহস্পতিবার দুবাই পুলিশ ভিক্ষুকদের বিরুদ্ধে একটি কর্মশালা উদ্বোধন করেছে । যেটার নাম ‘ভিক্ষাবৃত্তির বিরুদ্ধে যুদ্ধ’ । এটি একটি সচেতনতা মূলক প্রোগ্রাম । ইদুল ফিতর পর্যন্ত এটি চলবে । ভিক্ষাবৃত্তি প্রতিরোধ করে ভিক্ষুকদের একটি সুন্দর জীবনযাপনের দিকে পুনর্বাসন করা এই কর্মশালার লক্ষ্য । পুলিশের পক্ষ থেকে একটি টোল ফ্রি নম্বর দিয়ে জনসাধারণের কাছে আবেদন জানানো হয়েছে, কাউকে ভিক্ষা করতে দেখলে যাতে ঐ নম্বরে রিপোর্ট করে ।
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২০

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................



কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,
নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ... ...বাকিটুকু পড়ুন

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

লিখেছেন জুল ভার্ন, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ৮:৫৮



পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,... ...বাকিটুকু পড়ুন

জনগণের দীর্ঘমেয়াদি কল্যাণের পরিকল্পনাটা কোথায় ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১:১০


ডা. জাহেদ উর রহমান। জুলাই আন্দোলনে শেখ হাসিনা বিরোধী ছিলেন এবং তাঁকে চেনেন না, এমন মানুষের সংখ্যা খুবই কম। মানুষটি অ্যাক্টিভিজম ছেড়ে নতুন সরকারের মুখপাত্র হয়েছেন। এতে আমার মতো... ...বাকিটুকু পড়ুন

আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ৯:২৫

[মানুষ এতো দুষ্ট কেন? পুরনো কথা ভিডিও সহ ফেসবুকে এভাবে না ছাড়লে হয় না। ]

“আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন"

২৫ হাজার টাকার মজুরি আন্দোলন আর... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে- ভাল্লাগে!

লিখেছেন শেরজা তপন, ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৭


আমাদের ঝাল খাওয়ার ইতিহাস হাজার বছরের নয়, তবুও কেন আমরা ঝাল পাগল জাতি হলাম এইটা নিঃসন্দেহে গবেষনার বিষয়। পর্তুগীজেরা না আসলে আমরা হয়তো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা... ...বাকিটুকু পড়ুন

×