
বাইদানি তোমার বশীকরণ মন্ত্রটা আমাকে দাও,
দাও বাইদ্যার নীল পোশাক। আমাকে পাঠ দাও,
সাপের সরু দাঁতের নিচে কত বিষ,
বড় অবাক হয়ে ভাবি, কী যাদুতে তুমি,
ফণা তোলা সাপ বুকে নিয়ে স্বপ্ন দেখ,
লখিন্দরের বিষঘুম ভাঙ্গাও।
সাধ হয় তোমার পিছু পিছু, ঠিকানা খোঁজি।
সর্বশেষ এডিট : ২৫ শে ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




