somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গ্রীষ্মে চৌচির প্রান্তরে

১৩ ই এপ্রিল, ২০২০ সকাল ৭:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


চোখ ঝলসানো সোনালী রোদের দুপুরে ক্লান্তি বিনাশে খানিকটা বিশ্রাম নেয় গণি শেখ। আম গাছের শোভন ছায়াতে আসন্ন বিদায়ী চৈত্রের উষ্ণ বাতাসের দাপট কিঞ্চিৎ কম মনে হলো তার। গামছায় গতর খাটানো ঘাম মুছে ফসলের মাঠের দিকে তাকালো। পর্যাপ্ত জলের অভাবে চৌচির মাঠের বিদীর্ণ নিঃশ্বাস জাগিয়ে তুলে তার বুকের গভীরে চিতার দহন। ধানের কচি লিকলিকে আগাজুড়ে অপুষ্টির অসুখ। বৃষ্টি দরকার । ঝমঝম বৃষ্টি ছাড়া এই মুহূর্তে তার আর কিছু চাওয়ার নেই। গণি শেখ জানে বৃষ্টির মালিক আল্লাহ্‌। তাঁর মর্জি ছাড়া বৃষ্টি কীভাবে হবে ? সে মনে মনে আল্লাহর কাছে বৃষ্টির আবেদন জানালেও সাধারণ অভিজ্ঞতায় বুঝেছে যে, বিনামেঘে বৃষ্টি হবে না। ঊর্ধ্বমুখী দৃষ্টি ফিরালে প্রচন্ড নীলাকাশ তাকে হতাশ করে।

গণি শেখের মনে পড়ল, সকালে ঘর থেকে বের হওয়ার সময় হঠাৎ দৌড়ে এসে তার হাত চেপে ধরে সাত বছরের রেশমা বায়না ধরেছিল, এক শিশি আলতার। দু’দিন পর বৈশাখি মেলা। আলতায় পা রাঙিয়ে রেশমা মেলায় যাবে। আহা, এখন থেকে মেয়েটির কী যে আনন্দ উচ্ছ্বাস ! এ পর্যন্ত গণি শেখ মেয়েটির কোনো আবদার অপূর্ণ রাখেনি। মাটি হতে দেয়নি মেয়েটির কচিমুখের আনন্দ।

গণি শেখ ঘরে ফিরে হরিচরণের মুদির দোকান থেকে কেনা আলতার শিশি লুকিয়ে রাখল রেশমার অগোচরে। মনে মনে সিদ্ধান্ত নিল কিছুতেই রেশমাকে আলতার শিশিটি দেবে না। মেয়েটি মনখারাপ করলে করুক। হুজুরের কথা তো আর ফেলনা নয়। আসার পথে শফি হুজুরের কথা কয়টি এখনো তার কানে প্রতিধ্বনি তুলছে। হুজুর বলেছে, ‘মাইয়ালোকের শরীরে রঙ মাখা হারাম। তোমরা বাপ-বেটি দোজখের আগুনে জ্বলবা’।

রেশমা আলতা না পেয়ে মুখভার করে বসে আছে জলচৌকির উপর। বাপের কাছ থেকে একটা নির্দিষ্ট দূরত্বে নিজেকে সরিয়ে রেখেছে সে। গণি শেখ দেখে এই দূরত্বের মাঝখানে কেবল জমাটবদ্ধ অভিমান আর অভিমান। মেয়ের অভিমানী মুখের দিকে তাকিয়ে তার বুকের ভেতর কালবৈশাখি যেন মোচড় দিয়ে উঠে। তারপরও সে গোপনে চেপে রাখে ভেতরের তোলপাড়। মায়ের পীড়াপীড়ি সত্ত্বেও রেশমা রাতে খাবার খেল না। তার মা স্বামীর উপর উষ্মা প্রকাশ করে। বলল, ‘হাতি-ঘোড়া চাই নাই মাইয়া। এক শিশি আলতা চাইছে, তাও ভুইল্যা গেলা ! কেমুন বাপ তুমি’ ? গণি শেখ নির্লিপ্ত হয়ে থাকে। স্ত্রীর কথার কোনো জবাব দেয় না। বুঝতে পারে সিদ্ধান্তহীনতার কষ্ট অনেক বড়। সে মেয়ের কাছে এসে বলল, ‘ভাত খাইয়া ল, সকালে আইন্যা দিমু’। রেশমা জলার্দ্র চোখ নিয়ে তাকাল। বলল, ‘হাঁচা’ !

সকালে ঘমু থেকে উঠে মাঠে গেল না গণি শেখ। রাতে ভালো ঘুম হয়নি। সারারাত হুজুরের বলা কথাগুলো ঘুরপাক খাচ্ছিল মাথার ভেতর। সামান্য আলতার জন্যে দোজখের আগুনে পোড়ার কোনো অর্থ হয় না। এক প্রকার অন্তর্গত দ্বন্দ্বে পার করে দিয়েছে রাত। কিন্তু সকালে সম্পূর্ণ বদলে গেলো সে। মেয়ের হাতে আলতার শিশি দিয়ে বলল, ‘তোর যত মন চায় আলতা লাগা’।

আলতার শিশি হাতে নিয়ে রেশমার কচিমনের সুনির্মল হাসি তাকে ভুলিয়ে দিল হুজুরের বলা কথাগুলো। রেশমা ঘরের দাওয়ায় বসে পায়ে আলতা লাগাতে মনোযোগ দিল। গণি শেখ তাকিয়ে থাকে মেয়ের দিকে। তার মনে ভেসে উঠে কাল সকালে আলতা রাঙা পা ফেলে ফেলে মেলায় যাচ্ছে রেশমা। আলতার রঙে রাঙিয়ে যাচ্ছে পথের গাছপালা, ফসলের মাঠ। গণি শেখ দেখতে পায় গ্রীষ্মের চৌচির প্রান্তরে নেমে এসেছে আলতার মতো লাল লাল বৃষ্টি।


সর্বশেষ এডিট : ১৩ ই এপ্রিল, ২০২০ সকাল ৭:১৯
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মার্কিন সেনা কর্মকর্তা কর্মকর্তার মেজর নিদাল্ল হাসানের মৃত্যুদণ্ড.....

লিখেছেন জুল ভার্ন, ১০ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:৩২



নিদাল হাসান (পুরো নাম: নিদাল মালিক হাসান) হলেন মার্কিন সামরিক বাহিনীর একজন সাবেক মেজর এবং মনোরোগ বিশেষজ্ঞ (Psychiatrist)।

২০০৯ সালে যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে সংগঠিত এক... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

শরিয়াতন্ত্রের নিষ্ঠুরতা, ধর্মীয় উগ্রবাদ ও নৈতিক দেউলিয়াপনা

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই অক্টোবর, ২০২৬ রাত ১২:৪৭


পৃথিবীজুড়ে মুসলমানদের প্রতি ঘৃণা বাড়ছে। এই বিদ্বেষ শুধু ইসরায়েল বা তার পৃষ্ঠপোষক ডানপন্থী দেশগুলোর মধ্যে সীমাবদ্ধ নেই। কানাডার মতো তুলনামূলকভাবে মধ্যপন্থী এবং ফিলিস্তিনের প্রতি জোরালো রাজনৈতিক সমর্থন থাকা আয়ারল্যান্ডের মতো... ...বাকিটুকু পড়ুন

×