এক্সেল - ৩
এক্সেলে যে অসংখ্য ছোট ছোট বক্স আকারের ঘর থাকে অই ঘরগুলোকে এক একটি সেল বলা হয়। যদিও দেখতে এগুলো শুধুমাত্র ঘর মনে হয় কিন্তু এই ঘরের কাহিনি বুঝতে পারলে এক্সেলের অনেক কিছু জানা হয়ে যাবে। ধরুন আপনি A1 সেলে টাইপ করলেন 4 তাহলে ফর্মূলা বারে 4 দেখাবে কিন্তু আপনি যদি =2+2 দেন তাহলে ফর্মূলা বারে 4 না দেখিয়ে =2+2 দেখাবে। এর মূল কারন হলো আপনি যখন 4 টাইপ করেছিলেন তখন সে 4 কে ভ্যালু হিসেবে ধরে নিয়েছে আর তাই 4 দেখাচ্ছে। আর আপনি যখন টাইপ =2+2 করলেন তখন যদিও A1 সেল এ 4 দেখাচ্ছে কিন্তু ফর্মূলা বারে দেখাচ্ছে =2+2. মনে রাখবেন এক্সেলে যে কোন ইকুয়েশন দেয়ার আগে অবশ্যই = চিহ্ন টা প্রথমে দিতে হবে। ফর্মূলা বার যারা চিনেন না তাদের জন্য স্ক্রিন শট টা দিলাম -
এবার আসুন দ্বিতীয় ধাপে-
এবার আপনি A1 সেল টাইপ করুন 4 এবং A2 সেল এ টাইপ করুন 6 এবার A3 সেল এ কার্সর রেখে টাইপ করুন =sum(A1:A2) এবং এন্টার দিন, তাহলে রেজাল্ট আসবে 10। এবার আপিন A3 সেল এর ওপর কার্সর রেখে কপি কমান্ড দিন। এর পর B3 সেল এ পেষ্ট করুন। দেখুন, যদিও আপনি 10 এই ভ্যালু টাকে কপি করেছেন কিন্তু আপনাকে দেখাচ্ছে 0। এর পিছনে কারন এটাই আপনি যখন সেল এ =sum(A1:A2) দিয়ে রেজাল্ট 10 এনেছেন তাই সে 10 কে চিনে না বরং সে প্রকৃতপক্ষে ফর্মূলা টাকে কপি করে পেষ্ট করেছে। তাই ভ্যালূ 0 দেখাচ্ছে। এখন যদি আপনি B1 & B2 সেল কোন ভ্যালু টাইপ করেন তাহলে কিন্তু B3 সেল এ ওই দুইটা ভ্যালুর যোগফল দেখাবে।
এখন ধরুন A3 সেল এ যে রেজাল্ট টা আসলো ওটা আপনি কপি পেষ্ট করে ভ্যালু টা পেতে চাচ্ছেন। এক্ষেত্রে আপনি কপি কমান্ড দেয়ার পর যে সেল এ পেষ্ট করতে চান ওই সেল এ রাইট ক্লিক করে Paste special এ ক্লিক করে Past Value বাটনে ক্লিক করে এন্টার করুন।
একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন
কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?
হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন
আসলে কেউ ফেরে না।
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।