তখন চৈত্রি মাস
খাঁ খাঁ রোদ্দুর চারিদিকে
ধূলায় ধূসরিত পথে, আমি হেটে গেছি যেন কতকাল কত যুগ ধরে
চারিদিক বারিশূন্য শুধু চাতকের দুফোটা অশ্রু ছাড়া
সর্বত্রই তৃষ্ণা আর বিতৃষ্ণা, অপ্রাপ্তি আর হতাশা
রূক্ষশূণ্য চৌচিড় হয়ে যাওয়া পথ ধরে আমি এগুই,
চারিদিকে তাকাই পথের হদিস খুজি
বেশিক্ষণ তাকাতে পারি না তন্দ্রা এসে যায়
দূরে জলের আভা দেখা গেলেও মরীচিকার ভয়ে যেতে সাহস হয় না
থমকে দাড়াই ভাবি এবং ভাবি,
চৈত্রি শেষ হোক , বর্ষা আসুক,
তখন না হয় যাওয়া যাবে
কিন্তু পেছাতে পারিনা কারন,
তখন যে আমি মধ্যপথে ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




