নতুন মুখ আপনাদের এই ব্লগ এ; কিন্তু লিখার হাত খুব একটা নতুন না।
আমরা এখানে অনেক দল বা মতের কিন্তু এক দেশের এবং সিংহ ভাগ ই এক জাতি সত্ত্বার। তাই, দল বা মতের বিভাজন থাকতেই পারে কিন্তু দেশ প্রেমের নয়।
কাউকে হিন্দুস্থান পন্থী আবার কাউকে পাকিস্থান পন্থী বানাতে আমরা উঠে পড়ছি; আমাদের স্বকীয়তা আমরা কোথায় নামাচ্ছি? নোবেল বিজয়ী'র তহবিল তছরুপ, পাকিস্তান এর আই, এস, আই এর কাছ থকে টাকা নেয়ার অপবাদ প্রমান হাতে পাওয়ার পরেই দেশবাসী কে জানান টা শালীন হত।
দলবাজি করতে গিয়ে আমরা প্রতি নিয়ত আমাদের বোধ শক্তি বন্ধক রাখছি।
নতুন ব্লগার হিসেবে এই পোস্টের সুত্র ধরে অনেকেই অশালীন অনেক কথা হয়ত বলবেন- এই আশঙ্কা টা মাথায় নিয়েই এই কয়টা কথা লিখছি।
মুলতঃ একক জাতি সত্ত্বা হওয়া সত্ত্বেও আমরা বিভাজিত হতে হতে ক্ষয়িষ্ণু আর আশে পাশে সবাই এগিয়ে যাচ্ছে ত যাচ্ছেই। খুবই দুঃখ লাগে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





