somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সরকারী ছুটি (অনুগল্প)

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আলম সাহেব ফুরফুরে মেজাজে অফিসে ঢুকলেন। আজ সকালের নাস্তাটা তার মনের মতো হয়েছে। গরম গরম পরোটা, কবুতর ভুনা, ডিমভাজি। তিনি তার ডেস্কে বসে আগুন গরম এক কাপ কফি খেলেন। কফি শেষ করে কাজ নিয়ে বসলেন। তিনি কাজ করেন মার্কেন্টাইল ব্যাংকের ক্রেডিট ডিভিশনে। টানা দু’ঘন্টা কাজ করলেন। কাজ মোটামুটি গুছিয়ে এনেছেন, এমন সময় ‘কার্ড সেকশনের’ সাদেক সাহেব সামনে এসে দাড়ালেন। বললেন,
আলম সাহেব খবর শুনেছেন?
কোন খবর?
আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা।
আলম সাহেব অবাক হয়ে বললেন, কেন?
সামনে তিন সিটি কর্পোরেশন নির্বাচন না? প্রার্থীরা যাতে শেষ সময়ও জামানতের টাকা জমা দিতে পারে, তাই ব্যাংক খোলা রাখতে বলেছে।।
শুনে আলম সাহেবের রাগ লাগছে। ব্যাংকাররা দুটো দিন নিজের দিকে তাকানোর সুযোগ পায়। চুল-নখ কাটা থেকে শুরু করে শপিং, ডাক্তারের কাছে যাওয়া, সামাজিক মেলামেশা, ঘুরতে যাওয়া সবকিছু এ দুটো দিনে সারতে হয়। এর মধ্যে যদি ছুটি বাতিল হয়! সপ্তাহের অন্য পাঁচদিন তো দৌঁড়ের উপর থাকতে হয়।
তিনি মুখ বিকৃত করে বললেন, ব্যাংকারদের ছুটির উপর যত হামলা আসে! ঈদে মানুষ টাকা তুলতে পারেনি, দাও ঈদের আগের দিনও ব্যাংক খুলে। গরুর চামড়া কেনতে দালালরা টাকা তুলবে-দাও ব্যাংক খুলে। মনে হয় ব্যাংকাররা মানুষ না! রোবট!!
সাদেক সাহেব বললেন, ঠিক বলেছেন। ব্যাংকাররা ছুটি কাটাবে এটা মনে হয় অনেকে সহ্য করতে পারে না।
আলম সাহেব বললেন, পত্রিকার কথাই ধরেন না। পরপর ছুটি পাওয়া গেলে ফলাও করে হেডলাইন আসে- সাতদিনের ছুটির ফাঁদে দেশ। যেন চাকরিজীবিদের সাতদিন ছুটি কাটানো মহাঅপরাধ। নাহ, চাকরি করে আর পোষাবে না।
আলম সাহেব অনেকদিন থেকেই নিজে ব্যবসা করার চিন্তা করছেন। ভাবছেন এতে করে তিনি স্বাধীন ও আরো স্বচ্ছল জীবনযাপন করতে পারবেন। চাকরি ছাড়ি ছাড়ি করতে করতে তিনি একদিন হুট করে ম্যানেজারের কাছে রিজাইন লেটার দিয়ে দিলেন।

দুই
পাঁচ বছর পরের কথা। আলম সাহেব দিলকুশায় তার অফিসে বসে আছেন। ঝকঝকে তকতকে অফিস। পাঁচ বছরে তিনি মোটামুটি তার বায়িং হাউস ব্যবসাটা দাড় করিয়ে ফেলেছেন। মার্কেটিং বিভাগের ম্যানেজার তার চেম্বারে ঢুকলেন। বিনীত ভঙ্গিতে বললেন,
স্যার, ডেনমার্কের শিপমেন্টটা করা সম্ভব হয়নি।
আলম সাহেব রিভলভিং চেয়ারে হেলান দিয়ে বসেছিলেন। খবরটা শুনে তিনি টানটান হয়ে বসলেন।
কঠোর মুখে বললেন, কেন?
ঢাকা-চট্টগ্রামের রাস্তায় জ্যাম। কাভার্ড ভ্যান সময়মতো চট্টগ্রাম বন্দরে পৌঁছাতে পারেনি।
আমাদের হাতে তো এখনও চারদিন সময় আছে।
ম্যানেজার সাহেব কাঁচুমাঁচু মুখে বললেন, স্যার সময় নাই। ছুটির ফাঁদে পড়ে গেছি। ১৫ই আগষ্ট সরকারী ছুটি। ১৬ ই আগষ্ট শবে কদর। ১৭ ও ১৮ তারিখ সাপ্তাহিক ছুটি।
আলম সাহেব মনে মনে একটা কুৎসিত গালি দিলেন। যন্ত্রনায় তার মুখ বিকৃত হয়ে গেছে। তীব্র ক্ষোভের সাথে বললেন, এই দেশে ব্যবসা করব কিভাবে? বছরে এত ছুটি! উন্নত দেশে এত ছুটি কাটায়? সপ্তাহে দু’দিন ছুটি রাখার মানে কি?
সর্বশেষ এডিট : ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:০০
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সরকার বদলায়, স্বাধীনতার ঘোষকও বদলায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১৪ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:০৫


বাংলাদেশ স্বাধীন হয়েছে ৫৫ বছর আগে। এই দীর্ঘ সময়ে দেশে অনেক কিছু হয়েছে। সরকার এসেছে, সরকার গেছে, সামরিক শাসন এসেছে, গণতন্ত্র এসেছে, আবার গণতন্ত্রও চলে গেছে। কিন্তু একটা কাজ... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ -৫ ফুলদল

লিখেছেন হুমায়রা হারুন, ১৫ ই অক্টোবর, ২০২৬ রাত ৩:২৭

প্রকৃতি যখন যন্ত্রণার ভারে নুয়ে পড়ে, সূর্য ক্লান্ত অভিমানে আড়াল করে তার দীপ্ত মুখ। তাপমাত্রা ১৫ ডিগ্রী সেন্টিগ্রেড। শীতের নিঃশব্দ আগ্রাসনে নিস্তব্ধ চারপাশ। জীবনের স্পন্দন নেই।... ...বাকিটুকু পড়ুন

‘Why you come here?’ সুবিধামতো পরিচয়ের প্রবাসী

লিখেছেন মুনতাসির, ১৫ ই অক্টোবর, ২০২৬ সকাল ৮:১৬

কারো সঙ্গে রাজনৈতিক মতভেদ থাকতেই পারে। প্রতিবাদ করার অধিকারও আছে। কিন্তু প্রতিবাদের ভাষা দিয়েই বোঝা যায় প্রতিবাদকারী কে। “Why you come here?” বা “I fuck your country system” কোনো রাজনৈতিক... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রপ্রেমী ও রবীন্দ্রবিরোধী - কারা ভালো লেখে-মন্তব্য করে ব্লগে

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ১৫ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৪৫


আখতারুজ্জামান আজাদ নামে এক লেখকের একটা লেখা দৃষ্টিগোচর হলো কাল। লেখাটা দিয়েই আমার পোস্ট শুরু করব।

স্বল্প-বাংলা-জানা এক জাপানি ভদ্রলোক কোলকাতার এক দাদাকে জিজ্ঞেস করলেন— ‘এই যে আপনারা নামের শেষে দা... ...বাকিটুকু পড়ুন

জানের বদলে জান: ব্যাপারটায় প্রতিহিংসার ফ্লেভার মেশানো

লিখেছেন অপলক , ১৫ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৩৬

ইসলামে কি বলা আছে সেটা নিয়ে আলোচনা করতে চাই না। দেশের আইনে কি আছে সেটাও না। ইংরেজীতে দুটো শব্দ আছে: Equality (Sameness: সমতা) এবং Equity (Fairness: নায্যতা)।




একটা অপ্রাপ্ত... ...বাকিটুকু পড়ুন

×