somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জাতিসংঘ ও বান কি মুনের বিশ মিনিট

২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

''ভবিষ্যত বংশধরদের যুদ্ধের অভিশাপ থেকে বাঁচাবার, যে অভিশাপ আমাদের জীবনকালে দুই 'দুইবার মানবজাতির নিকট অবর্ণনীয় দুঃখ-দুর্দশা বহন করে এনেছে''- এটিই হলো জাতিসংঘ সনদের প্রথম লাইন ।
*যে যুদ্ধের অভিশাপ থেকে মুক্তির প্রত্যাশায় জাতিসংঘ প্রতিষ্ঠা হয়েছিল, জাতিসংঘ প্রতিষ্ঠার ৬৮ বছরেও কি সেই যুদ্ধের অভিশাপ থেকে মুক্ত হতে পেরেছে বিশ্ব ? নাকি নতুন মাত্রায়, পথ ও পদ্ধতিতে যুদ্ধের কলেবর ও কলাকৌশল বেড়েছে মাত্র ?
*জাতিসংঘ প্রতিষ্ঠার মূল উদ্দেশ্যই ছিল যুদ্ধমুক্ত বিশ্ব গড়া ও আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখা । জাতিসংঘ কি পেরেছে ইঙ্গ-মার্কিন বাহিনীর শিকল ভেঙে নিজে শৃঙ্খলমুক্ত হতে, নাকি যুদ্ধবিধ্বস্ত দেশগুলোতে সহায়তার নামে একের পর এক অনুপ্রবেশের পথ করে দিয়েছে তাদের ?
*পাশ্চাত্য শক্তি সৃষ্টি ও তাদের হাতে ক্ষমতা যাওয়ায় কি জাতিসংঘ মূল অনুঘটক হিসাবে কাজ করে নি ?
*বিশ শতকের মাঝামাঝি সময়ে প্যাসিফিক দেশগুলোর উপর পাশ্চাত্য আক্রমন আর একুশ শতকের সূচনালগ্ন থেকে মধ্যপ্রাচ্যে পাশ্চাত্যশক্তির প্রভাব জাতিসংঘ কতটুকু ঠেকাতে পেরেছে ?
*জাতিসংঘ সৃষ্টির মধ্যদিয়ে গনতন্ত্র, অধিকার, মানবতা, উন্নয়ন, সহায়তার নামে পুজিনির্ভর সাম্রাজ্যবাদের নতুন কৌশল কি সৃষ্টি করা হয় নি ?
*জাতিসংঘ প্রতিষ্ঠার মধ্যদিয়ে নিজেরা প্রতিষ্ঠিত হওয়া লিবারেল ডেমোক্রেটিকরা কি কমিউনিজম ও ইসলামিজমকে টেরোরিজম আখ্যা দিয়ে যুদ্ধের নতুন পথ উন্মোচন করছে না ?
*নিজেদের একচেটিয়া আধিপত্য, পুজি ও সাম্রাজ্য ধরে রাখতে জাতিসংঘকে কাজে লাগিয়ে রাষ্ট্র পরিচালনার অন্য কোন নীতি গ্রহণে কোন প্রকার সম্ভাব্যতা যাচাই না করেই তারা কি অস্বীকৃতি জানাচ্ছে না ?

এই প্রশ্নের উত্তরগূলো নিজেদের টিকে থাকার স্বার্থে দেশে দেশের ডেমোক্রেটিকরা খোজার চেষ্টা না করলেও, সমকালীন রাষ্ট্রচিন্তক ও সমাজসচেতকদের চোখ বন্ধ করে একমনে ভেবে দেখার সময় এসেছে ; যখন বাংলাদেশের মতো দক্ষিন এশিয়ার খুব ছোট একটি দেশের প্রধানমন্ত্রী বিশাল বহর নিয়ে উড়ে চলেছেন সুদূর নিউইয়র্কের দিকে , যতটা না ইউএন এসেম্বেলিতে বর্ক্তব্য প্রদানের জন্য তার থেকে অনেক বেশি গুরুত্ব, উৎসাহ ও উৎকন্ঠাসহকারে বান কি মুনের সাথে বিশ মিনিটের এক একান্ত সাক্ষাতের আর এক রাতে সাম্রাজ্যবাদী শক্তির মহানায়ক মিঃ প্রসিডেন্ট ওবামা আর তাঁর স্ত্রীর দেয়া এক নৈশভোজে যোগ দেয়ার জন্য ।
শেষ প্রশ্ন- বান কি মুনের বিশ মিনিট আর ভোজ শুরুর আগে ওবামা-হাসিনার কানে কানে একটু ফিসফিসানি কি বাংলাদেশকে বিশাল বিপদ থেকে বাঁচাতে পারবে ? আসন্ন সংকট উত্তরণে বান কি মুনের বিশ মিনিট আর ওবামার নৈশভোজ কতটা সহায়ক হবে ??
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


কয়েক বছর আগে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণের বিষয়টি ছিল... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০২


প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×