আমি আমার কবি
আমি প্রেম থেকে ফুটাবো নতুন ফুল
আর শেষ বিকেলের অঝর বৃষ্টি থেকে রচনা করেছি নতুন দিগন্ত
বৃষ্টি শেষের আকাশের রামধনু থেকে লালায়িত হয় নতুন ভোর
নতুন সূর্য থেকে জানাব সন্তানের অধিকারের কথা
মনের আবেগে ফোটাব সপ্নের কথা
আমি আমার কবি
আমি বখ্খে ধারন করবো নতুন প্রেরণা
আমি আবেগ ঘন মূহুর্তে ভুলে যাবো বাস্তবতা
আমি সংগ্রাম থেকে আবিষ্কার করবো সুখের কথা
আমি আমার হূপিন্ডে ধারণ করবো শক্তির উৎস
কারণ
আমি আমার কবি

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




