somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রলাপ কিংবা সত্যবচন

২৩ শে জুন, ২০১৫ সন্ধ্যা ৭:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রিয়তমা, এসো, একমুঠো নির্লিপ্ততা গুঁজে দাও আমার
ফুলতোলা নকশাকাটা শার্টের বুকপকেটে।
.
ক্ষয়ে যাওয়া এই শহরের ভাঁজেভাঁজে কাটানো
ঘুমঘুম প্রতিরাত্তিরে আমি যখন বাইবেল খোলার
মত করে খুলে বসি প্রিয় কবিতার বইগুলো, এক এক করে,
আমি অনুভব করি,
আমি অনুভব করি বরফের মত শীতল একখণ্ড
নির্লিপ্ততা, আমার বুক চেপে ধরা
বড্ড প্রয়োজন, আমার হৃদয়ের
বগলের তলে থার্মোমিটার ঠুসে ধরে মেপে দেখেছি-
ওতে উত্তাপ অনেক, আমার খানিকটা
তাপ ঝেড়ে ফেলা দরকার।
..
আমি বাড়ি যেতে চাই-
আমার বাড়ির ধান আর মাশকলাইয়ের ক্ষেতের ওপর
নবনির্মিত ফ্লাইওভারের নীচ দিয়ে বয়ে চলা পদ্মানদীতে গরুর পাল
চরে ঘাস খেয়ে বেড়াতেই পারে- আমি ঠিক
বুঝতে পারছি না, তবে এতটুকু জানি
আমার একটুখানিক বাড়ি যাওয়া দরকার।
.
একটা সময় ছিল।
একটা সময় ছিল যখন কবিতা লিখে
ক্যাস্ট্রো হতে চাইতাম, বাম বাম
কি সব বদলে টদলে দেয়ার বোকা স্বপ্ন বুকে চেপে
রাস্তা পিস্থ করতাম আমার রবারের স্যান্ডেলের তলায়
এখন ওসব ভাবি না শুধু
জানি কোন এক শ্রান্ত দুপুরে আমার লেখা
কবিতা পড়ে মুচকি হেসে ফোন করেছিলে প্রথম আমায়
সেই দায় থেকে ঠিকরে বেরোয় পংতি হঠাৎ গোটা দু'চ্চার!
.
এ শহর আমায় পয়সার ঝনঝনানিতে
কিনে নিতে চায় কিন্তু
আমার ভালো লাগে না ওসব, আমি
দাওয়ায় বসে উনুনের পাশে তোমার
কপালে জমা বিন্দুবিন্দু মুক্তোর দানা নিয়ে
উশখুশানি দেখব আর মনের সুখে
বগল বাজাবো আর তাইরে নাইরে
করতে গেলে যে নির্লিপ্ততা নিয়ে তুমি
তোমার সর্পিল কোমরে শাড়ির আচল গুঁজে আমায় ঝাঁটাপেটা
করতে আসবে অকর্মণ্য বলে গালি দিয়ে
সেই নির্লিপ্ততাটুকু আজরাত্রে আমার
ফুলতোলা নকশাকাটা শার্টের বুকপকেটে গুঁজে দাও আমি
নির্ভার চিত্তে একটুখানিক বাড়ি যেতে চাই।

সর্বশেষ এডিট : ০৮ ই মার্চ, ২০২১ দুপুর ১২:২৫
১১টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ডিস্কভারি অব ইন্ডিয়া

লিখেছেন রাজীব নুর, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৩:০৪



১৯৪৭ সালটা সমস্ত বাঙ্গালীর জন্য গুরুত্বপূর্ণ।
দেশবিভাগের বছর শেখ মুজিব কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে ইসলামিয়া কলেজ থেকে বিএ ডিগ্রী লাভ করেন। ভারত ও পাকিস্তান ভাগ হওয়ার সময়ে কলকাতায় হিন্দু-মুসলিম দাঙ্গা... ...বাকিটুকু পড়ুন

আমার মহাজাগতিক ভাবনাকে এআই আমার সেরা পোষ্ট হিসাবে সাব্যস্ত করেছে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৩:১২



মহাজাগতিক ভাবনা

মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।... ...বাকিটুকু পড়ুন

সালমান মুক্তাদিরের বিরুদ্ধে এ্যাকশান নিয়ে সরকার কি বার্তা দিচ্ছে?

লিখেছেন আফনান আব্দুল্লাহ্, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০৫

সালমান মুক্তাদির দেখি জঘন্য মানুষ। ওয়াইন, ওম্যান আর ওয়েল্থ – পুরুষ নষ্টের এই তিন ডব্লিউ-ই তার অস্থিমজ্জা ও লিভারে ঢুকেছে



এদিক-ওদিক ব্যাপক আম-লিচু করে বেড়িয়েছে। নিজের স্টুডিওতে আজেবাজে শুটিং করেছে।... ...বাকিটুকু পড়ুন

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

লিখেছেন নতুন নকিব, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৫

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

ভূমিকা

মানুষের প্রকৃত সৌন্দর্য তার বাহ্যিক চেহারা, ধন-সম্পদ বা সামাজিক মর্যাদায় নিহিত নয়। বরং তাঁর চরিত্র,... ...বাকিটুকু পড়ুন

আমার দিনগুলি আর ফিরবে নারে || সহেলিয়া ও সোনারুর কণ্ঠে নতুন ভার্সন

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ০২ রা অক্টোবর, ২০২৬ রাত ৯:৩০

আমার দিনগুলি আর ফিরবে নারে
যারে হারাইয়াছি মায়ের কোলে
আর কি ফিরা পাবো তারে

মন যে আমার কান্দে সদাই
ফিরা যাইতে সোনার শৈশবে
হায়রে কোথায় আমার ঘুড্ডি নাটাই
খেলার সাথি কই সবে

কে যে আমায় নিত্যি ডাকে
ঘুমের... ...বাকিটুকু পড়ুন

×