somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কবিতা - একজন অবসরপ্রাপ্ত রেলগাড়ি

২০ শে মার্চ, ২০১৮ রাত ৯:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



খুব সজ্ঞানে, সুচিন্তিতভাবে
আজ সন্ধ্যে সাড়ে ছ'টার কিছু আসেপাশে
আমি আমার রেলগাড়িমার্কা জীবন থেকে অবসর নিলাম।
ঝিমিয়ে ঝিমিয়ে জীবন কাটাবো এখন থেকে অনির্দিষ্টকালের জন্যে।
.
অনেক ছুটেছি আমি
দু'পায়ে, চারপায়ে,
হামাগুড়ি দিয়ে বা বুকে হেঁচড়ে
ছুটেছি ছুটেছি ছুটেছি কেবল -
এক পরিচয় থেকে অন্য পরিচয়ে
এক মানুষ হতে অন্য মানুষে
এক পোশাক হতে অন্য পোশাকে
এক চিন্তা থেকে অন্য চিন্তায়
এক প্রেম থেকে বহু বহু প্রেমে।
.
কিন্তু আজ থেকে আমি চিন্তা করবো -
মাথার ওপর বনবনিয়ে ঘোরা সিলিং ফ্যানটাকে নিয়ে।
(ফর এক্সাম্পল -
ও শালা যখন ফুলস্পীডে ঘোরে,
তখন সেটা অ্যান্টিক্লক ওয়াইজ ঘোরে বলে মনে হয় কেন আমার?)
চিন্তা করবো, - আমার রিডিং রুমের টেবিলটাকে নিয়ে
শীত - গ্রীষ্মের মাঝামাঝি এ সময়ে
ঘরের ভেতর কোন অ্যাঙ্গেলে রাখলে ব্যাটাকে রাখলে সূর্যের আলো পাবো।
চিন্তা করবো - এই বয়সে এসে একবার চুলে রাহুল কাট দিয়ে দেখবো কিনা।
চিন্তা করবো - আমার গালে চাপদাড়ি হয় না কেন?
গালভর্তি খোঁচা খোঁচা দাড়ি না থাকলে ইদানিংকার হুজুগে
মেয়েরা ছেলেদের আর সেক্সি বলে মানতে চায় না।
পানির বোতলের রং নীল অথবা বেগুনী এখন আমার
অন্য কোন কালারের পানির বোতল কিনবো কিনা শীঘ্রই
এ নিয়েও দু' একটা দিন চিন্তা করে পার করাই যায়।
.
কখনো কখনো খানিকটা দুষ্টুমি ভাবনা যে ভাববো না তাও নয় -
ভাববো, সামনের বারান্দায় আজ কোন কালারের কটা বাদুড় ঝুলিয়েছে
মাঝবয়েসি ভদ্রমহিলাটি।
.
আবার একটু সিরিয়াস ভাবনাও ভাবা যেতে পারে।
এই যে অরু মেয়েটা দিনকে দিন এত সুন্দর হয়ে উঠছে
দৈনিক কয়টি ছেলে ওকে ইনবক্সে প্রেম নিবেদন করে?
ওর ঐ হ্যাবলা প্রেমিকটা কি এখনো আছে?
ওর সাথে কি ও এখন সেক্সচ্যাট করে প্রতিদিন?
.
এইসবই ভাববো। সহজ সরল চিন্তাভাবনা নিয়েই কাটাবো সুখে দিন।
আর ছুটবো না। আর দৌড়াবো না। মনের মাঝে নিয়ে বেড়াবো না
দশটা অযাচিত প্রেম, হাজারটা মেয়েছেলে বা মেয়েলী চেহারার ছেলেমানুষের মুখ,
পুড়ে ছাই হয়ে যাওয়া হালিখানেক ব্যার্থ প্রেমের শবদেহ।
.
জীবনের ছোটছোট সুখ তারিয়ে উপভোগ করতে করতে
উদ্যমী নগরজীবনের মুখে মাস্টারবেশন -
এই আমার আজকালকার নবঅঙ্গীকার।
সর্বশেষ এডিট : ০৮ ই মার্চ, ২০২১ সকাল ১১:৫৩
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অন্তর্দহনের ওপারে প্রশান্তি

লিখেছেন মুহাম্মদ তমাল, ৩১ শে জুলাই, ২০২৬ রাত ২:৫৩



প্রিয় আকাশ,
মাঝে মাঝে তোমার দিকে তাকিয়ে মনে হয়, তুমিই সৃষ্টিকর্তার সবচেয়ে নিঃশব্দ প্রাঙ্গণ। তাই আমার সমস্ত অভিযোগ, অনুযোগ, ক্ষোভ, দীর্ঘশ্বাস আর অব্যক্ত আর্তনাদ তোমার দিকেই ছুড়ে দিই। তুমি নির্লিপ্ত,... ...বাকিটুকু পড়ুন

দক্ষিণ কোরিয়ার 'নতুন গ্রাম আন্দোলন'

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ৩১ শে জুলাই, ২০২৬ সকাল ৭:২৭



বাংলাদেশের উন্নতি হতে হলে, গ্রামগুলোর উন্নয়ন ছাড়া উপায় নাই। গত ৫৬ বছরে আমাদের দেশের গ্রামবাসীদের উন্নয়ন খুবই কম হয়েছে। সেখানকার মানুষ অবহেলার সম্মুখীন হয়ে নিম্ন সেলারির জব... ...বাকিটুকু পড়ুন

বাকস্বাধীনতা নাকি বাকসন্ত্রাস?

লিখেছেন জুল ভার্ন, ৩১ শে জুলাই, ২০২৬ সকাল ১০:৩২

বাকস্বাধীনতা নাকি বাকসন্ত্রাস?

বাকস্বাধীনতা একটি গণতান্ত্রিক সমাজের মৌলিক অধিকার। কিন্তু বাকস্বাধীনতা মানে যা খুশি তাই বলা নয়; অন্যের সম্মান, নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতাকে উপেক্ষা করারও নাম নয়।

কোনো ব্যক্তি, পরিবার, গোষ্ঠী বা... ...বাকিটুকু পড়ুন

আবার সমস্যা, ব্লগ আমাকে কেন ভোগাচ্ছে?

লিখেছেন মেহবুবা, ৩১ শে জুলাই, ২০২৬ সকাল ১১:৪৩

আবার সমস্যা ব্লগ ঠিকমত দেখা যায় না। কিছুদিন আগে এমনটি হয়েছিল। ব্লগার সুলাইমান সহজ করে সমাধান বের করে দিয়েছিল। এবার একই সমস্যা হচ্ছে তবে সেই একই উপায়ে কাজ হচ্ছে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি ইরানের নতুন শত্রু হতে চলেছে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ৩১ শে জুলাই, ২০২৬ দুপুর ১:০৬


মরুভূমির গরম বাতাস আর লোহিত সাগরের নোনা জলীয় বাষ্প যেখানে এসে মেশে, বাব এল মানদেব প্রণালীর সেই জায়গাটায় রাতের অন্ধকার নামলেই একটা অদ্ভুত নীরবতা ছেয়ে যায়। কিন্তু সেই নীরবতা... ...বাকিটুকু পড়ুন

×