somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

আদিল ইবনে সোলায়মান
নিজের সম্পর্কে লেখার মত এমন স্পেশাল কিছু এখনও অর্জন করতে পারি নি। ভালো থাকুন সবাই,আর ভালো রাখুন চারপাশের সবাইকে।

"তারা কিন্তু আমলা, হায় আমলা!"

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিসের মত জরুরি সেবার যানবাহন এবং ভিআইপিদের চলাচলের জন্য রাজধানীর রাজপথে আলাদা লেইন করতে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে প্রস্তাব পাঠিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। এ ধরনের প্রস্তাব করার কারণ জানতে চাইলে সচিব বলেন, ভিআইপিদের অনেক সময় “জরুরি প্রয়োজনে” দ্রুত যাওয়া আসা করতে হয়। অনেক সময় দ্রুত যাওয়ার জন্য তারা উল্টা পথে যান। অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের গাড়িরও দ্রুত যাওয়া প্রয়োজন হয়। কিন্তু উল্টা পথে গেলে ঝামেলা তৈরি হয়। এজন্যই এ ধরনের আলাদা একটি লেন করার জন্য মন্ত্রিপরিষদ বিভাগ থেকে অনুরোধ করা হয়েছে।

অতি হক কথা। একজন কূটনীতিক এমন এক ব্যক্তি যিনি বউ-বাচ্চা নিয়ে শহরের বাইরে বেড়াতে যাওয়ার সময়ও এমন ভান করবেন যে তিনি একটি অতি গুরুত্বপূর্ণ মিশনে যাচ্ছেন। তাদের কোন প্রয়োজনটা কম জরুরি? এদের তো আলাদা লেন লাগবেই। নিজের চাওয়া জাস্টিফাই করতে “অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিসের মত জরুরি সেবার যানবাহন” যোগ করেছেন। খুব ভাল। এদের কোন কিছু বলার আগে সে বিষয়ে বোঝারও দরকার হয় না। হলে কি এ প্রস্তাব দেয়ার আগে দেশের সংবিধান তাদের এমন দাবি করার অধিকার দেয় কি না তা ভাবতেন না? তারা ‘সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান’ সংবিধানের এই মৌলিক অধিকারের কথা ভুলে যান কিভাবে?

চৌধুরী বাড়িতে ছেলেকে পড়ান যে গৃহশিক্ষক তিনি রোজ দেখেন, বাড়ির কুকুরকে দই খেতে দেয়। দইয়ে মিষ্টি কম হলে কুকুরটা তা না খেয়ে ঘেউ ঘেউ করতে থাকে। তখন আরো চিনি মিশিয়ে দেয় চাকরটা। এসব দেখে গৃহশিক্ষক একদিন দীর্ঘশ্বাস ফেলে বলেন, ভগবান ক্যান যে আমারে চৌধুরী বাড়ির কুত্তা বানাইলো না! :P :P :P

বছরে পুরো একমাস বাণিজ্য মেলা নামক অনাচারে রাস্তার জ্যামে কষ্ট করি আমি, হরিজন! ওনারা নাকি আমলা, ভিআইপি! লোকপ্রশাসনের ট্রেনিংয়ে কিছু হবে না। সংবিধান ইনজেক্ট করে এদের শরীরে ঢুকাতে হবে মনে হয়। এরা সংবিধানের দেয়া সমঅধিকার মানতে চায় না! ট্রাফিক রুল ভেঙ্গে অপদস্ত হয়ে এখন সরকারের কাছে রাজধানীতে চলাফেরার জন্য আলাদা লেন দাবি করছে। হয়ত পেয়েও যাবে। চৌধুরী বাড়ির আদরের কুকুর-বেড়াল এরা। আমরা পাবলিক যেন সব কাঙাল প্রাইভেট মাস্টার, যাদের কপালে শুধুই লাল চা। বাড়ির চাকর তাতে চিনি দিতে ভুলে যায়, ইচ্ছা করেই।

পুনশ্চ: চৌধুরী বাড়ির গল্পটি সৈয়দ মুজতবা আলীর বই থেকে নেয়া।"
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

I Have a plan / মুচলেকা দিয়ে যাওয়া এবং মুচলেকা দিয়ে ফেরত আসা সরকারের রাষ্ট্র ‼️

লিখেছেন ক্লোন রাফা, ০৩ রা আগস্ট, ২০২৬ ভোর ৫:৪৬





ওয়াশিংটন – যদিও তিনি এমন একটি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছেন যার বৈধতা নিয়ে ব্যাপক প্রশ্ন রয়েছে, এবং শক্তিশালী মহলের প্ররোচনায় যাদের হস্তক্ষেপ কখনোই সন্দেহের বাইরে ছিল না, তারেক... ...বাকিটুকু পড়ুন

পাহাড় কাউকে জয়ী হতে দেয় না

লিখেছেন মুনতাসির, ০৩ রা আগস্ট, ২০২৬ সকাল ৮:১১




আমরা প্রায়ই বলি, অমুক এভারেস্ট জয় করেছেন, তমুক কে-টু জয় করেছেন, অমুক অন্নপূর্ণা জয় করেছেন। শব্দটি এতটাই প্রচলিত যে আমরা আর ভাবিই না—আসলে কি পাহাড়কে জয় করা যায়?

আমার... ...বাকিটুকু পড়ুন

মাইক্রোপ্লাস্টিক: অদৃশ্য প্লাস্টিক কীভাবে আমাদের খাবার ও শরীরে ঢুকছে?

লিখেছেন কাবিল, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ১:০৪


মাইক্রোপ্লাস্টিক (Microplastic) হলো খুব ছোট প্লাস্টিকের কণা। সাধারণভাবে ৫ মিলিমিটারের চেয়ে ছোট প্লাস্টিক কণাকে মাইক্রোপ্লাস্টিক বলা হয়। এর থেকেও অনেক ক্ষুদ্র কণা আছে—সেগুলোকে ন্যানোপ্লাস্টিক বলা হয়। এগুলো এত ছোট হতে... ...বাকিটুকু পড়ুন

এনসিপিকে মারছে কেন? (অথবা) এনসিপি মার খাচ্ছে কেন?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ১:৪০


(ইহা নাকি এনসিপিকে পিষিয়ে মারবে!)

এনসিপিকে মারছে কেন (?) অথবা এনসিপি মার খাচ্ছে কেন? প্রশ্ন দুটো হলেও আদতে প্রশ্ন একটাই উত্তরও একটাই। বিগত ১৫/১৬ বছর অর্থাৎ খুনি হাসিনার আমলে যাহারা... ...বাকিটুকু পড়ুন

জুলাই আন্দোলনের সম্ভাবনাময়, রৌদ্রোজ্জ্বল মুখগুলো ডানপন্থার অনুরাগী হচ্ছে! দায় কার?

লিখেছেন শেহজাদ আমান, ০৩ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:০৩



জুলাই আন্দোলনের অন্যতম সেই আইকনিক ফটো--যেখানে দেখা যাচ্ছিল একটা ভার্সিটির ফাস্ট কি সেকেন্ড ইয়ারের মেয়ে পুলিশের গাড়ি আটকাচ্ছে, ওর ভার্সিটির এক বড় ভাইকে পুলিশের গাড়িতে তুলে নিয়ে যাওয়ার পর।... ...বাকিটুকু পড়ুন

×