somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এক দিনের ভালোবাসা!

০৯ ই মে, ২০১৬ দুপুর ১:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এক দিনের ভালোবাসা!
I love mom- সত্যিই “দিবস” তুমি -মাকেও ছাড়লে না।

আমার এক বন্ধু ফেসবুকে প্রোফাইল ফটো চেঞ্জ করেছে I love mom-- আর লিখেছে মা- তুমি না থাকলে-- এইটা করতো কে? ঐটা করতো কে? হা হা হা ---তারপর তার বাড়ি গিয়ে দেখি তার বাস্তব প্রোফাইল ফটো এই রকম-- অই তুমি চোক্ষে দেখ না কয়টা বাজে-আমার দেড়ি হইতাসে-- মা- এইটা দেও ঐটা দেও- দূর কি কর সারাদিন খালি জি-বাংলা দেখ আর কাম নাই---সবশেষ মা-কয়টা টাকা দেও --- মা বলল- তোর কাজ কখন- ছেলের উত্তর দুইটায়- মা--এখন তো ১০টা বাজে--পিঠটা খুব ব্যাথা করছে -- যা তোর বাবা টাকা দেয় নাই ঐখানে দুইশ টাকা আছে নিয়া যা- তারাতাড়ি আসিস। দুইশ টাকা মানে তোমাকে না বললাম তিনশ টাকা লাগবে- ধূর তোমরা কোন কিছু কেয়ার কর না--বলেই ছুটলো এই চল বেরুই- বলেই ধপাস--পড়ে গিয়ে পেল কুনুইতে ব্যাথা---ওমনি মা- উঠে দাড়ালো সাবধানে চলতে পারিসনা- হাতে কিছু শরিষার তেল নিয়ে ডলতে লাগলো--- আর তা দেখে আমি হেরে- গেলাম---সত্যিই মা তোমার পিঠ ব্যাথার চাইতে আমার কুনুই ব্যাথার মূল্য অনেক বেশি। আর প্রযুক্তি আমায় কতটা মিথ্যুক ও সার্থপর বানিয়ে দিয়েছে দেখ। তুমি না থাকলে আমার পৃথিবীতে মহাশূন্যতা এসে বাসা বাধবে--তারপর বউ এসে তা পূর্ণ করবে। কিন্তু আমি থাকতে তোমার এই মহাশূন্যতা কেন? তা কখনো ভেবে দেখিনি। তোমার শূন্যতা কে পূরণ করে? তা কখনো ভেবে দেখিনি। তোমার পিঠ ব্যাথায় কে সেবা করে বা কার দায়িত্ব তা কখনো ভেবে দেখিনি। তোমার সেবার প্রয়োজন -তুমি ক্লান্ত, বিশ্রাম নেও, আমি বউ নিয়ে আসি--এর বাইরে আমরা ভাবতে পারিনা- সত্যিই মা -তোমার সেবায় আমরা কখনো হাত বাড়াই না - শুধু পারি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দায়িত্ব শেষ করতে-যা তুমি দেখও না--তোমর সন্তান তোমায় নিয়ে কতোইনা গুছিয়ে মিথ্যে বলতে শিখেছে- শুধু পারি ধূর তোমরা কোন কিছু কেয়ার কর না বলতে-- একবার ভাবিনা আমি বলতে শিখেছি তুমি বলতে পার বলেই- তাই আজ মিথ্যে বলবো না- i love me--এটাই সত্য। তোমার প্রতি আমার ভালোবাসা শুধূ আমার সার্থ হাসিলের জন্য- এটাই সত্য যা তুমি সবচেয়ে বেশী জানো-আর তাই তুমি মা।
..................আতিয়ার রহমান

সর্বশেষ এডিট : ০৯ ই মে, ২০১৬ দুপুর ২:০৪
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মরীচিকা

লিখেছেন সামিয়া, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ৮:২৮


তোমার চোখে আমি প্রতিবার দেখি ঝড়ের ঘূর্ণি। সেই ঘূর্ণির ভেতরে জমে থাকে এমন এক শঙ্কা, যার কাছে পৌঁছাতে গেলেই আমার নিজের বুকের ভেতরটাও কেমন অস্থির হয়ে ওঠে। তবু আমি প্রতিদিন... ...বাকিটুকু পড়ুন

কোথাও একটা ভুল হচ্ছে!

লিখেছেন রাজীব নুর, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ৯:৪২

একটা ছোট নৌকা পাল তুলে পাড়ি দিচ্ছে-
অনন্ত নক্ষত্রবীথি।
পেরিয়ে যাচ্ছে- গ্রহ নক্ষত্র, মহাজাগতিক উল্কা।
দূরে কোথাও সংঘর্ষ হচ্ছে।
ধীর, অতি ধীর তার গতি। নৌকায় কয়েকজন মানুষ!
একটি শিশু,... ...বাকিটুকু পড়ুন

পড়ালেখার গুরুত্ব

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫৫



পড়ালেখার গুরুত্ব কি, আর কেনো পড়ালেখা করতে হবে? আমার মনে হয় উত্তর সকলের কম বেশি জানা আছে। কিন্তু আমরা বাস্তবে কি করছি? আমাদের দেশে মনে হয় ছাত্রছাত্রীদের পড়ালেখার আর... ...বাকিটুকু পড়ুন

কাহিনীটা কী?

লিখেছেন জুল ভার্ন, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ১১:১৭

কাহিনীটা কী?
বিএনপিকে যারা ২৪ ঘণ্টা অভিশাপ দেয়, গালমন্দ করে, "বিএনপি দেশটা শেষ করে দিয়েছে- আর ছয়মাসও টিকবে না", তারাই আবার বিএনপি কাকে মন্ত্রী বানালো, কাকে উপদেষ্টা করলো- এই হিসাব... ...বাকিটুকু পড়ুন

জজ মিয়া চিত্রনাট্য নিয়ে নির্মিত হোচ্ছে ভয়ংকর নতুন সিক‍্যুয়াল!!!

লিখেছেন ক্লোন রাফা, ২৪ শে আগস্ট, ২০২৬ ভোর ৪:৪৭



বিএনপির পুলিশ এতো করিৎকর্মা যে চব্বিশ ঘন্টার মধ্যে । খুনের তদন্ত করে একেবারে আদালতের রায় সহ রিপোর্ট দিয়ে দেয় ! পৃথিবীর সবচেয়ে আপগ্রেডেড আইনশৃঙ্খলা বাহিনী এখন শিলং সালাউদ্দিনের... ...বাকিটুকু পড়ুন

×