ছয় ফুটের পাকিস্তানীকে অনেক ভয়ে ভয়ে টেনেটুনে ইংরেজীতে বললাম ভাই আমি কিভাবে বাংলাদেশে কল করতে পারি ? সে বলল তার কোন আইডিয়া নেই। সে আমার দেশী ভাইকে কল দিল। আমাকে মোবাইল দিয়ে বলল কথা বলুন, আপনার দেশী। আমি দেশী ভাইকে বললাম বাড়িতে একটু কল করে জানাতে চাই যে আমি এখানে পৌছেছি। তিনি বললেন এখন না, হায়দার সাব আসলে তারপর। আমি বললাম হায়দার সাব কখন আসবেন ? তিনি বললেন হায়দার সাব মালেশিয়া গেছে , আসতে হয়তো সপ্তাহ খানিক লাগবে। আমার মাথায় তো আকাশ ভেঙে পড়ল। কি বলে এ লোক? আমি বারবার অনুরোধ করার পর বলল ঠিক আছে অফিসের নাম্বার থেকে কল করতে পার কিন্তু এক মিনিটের বেশী কথা বলতে পারবে না।
আমি রাজি হলাম এবং এক মিনিট বাসায় কথা বললাম ।
এখন আমি জানি ওমান থেকে মাত্র একশ পয়সা (বিশ টাকা) খরচ করে ৫ মিনিট কথা বলা যায়। সেই দেশীর সাথে আজ প্রায় তিন বছর কাজ করছি।তিনি শিক্ষিত মানুষ, এক ছেলে ডাক্তার। আমি স্বল্পশিক্ষিত মানুষ, ছোট চাকরী করি, ওনাকে সালাম দিতে মন চায় না।
আরেক দেশী নাম ইমতিয়াজ, বিকাল বেলায় দুপুরের খাবার দিয়ে গেল। তবে এ ভাইয়ের সাথে কথা বলে আমার ভয়টা দূর হল । মনে হল কোন সমস্যা হলে এ ভাইয়ের কাছে বলা যাবে।
কিন্তু আমার রুমমেট যে পাকিস্তানী তাও আবার পান্জাবী । কখন কোন ফাসাদ হয় এ ভয়ে আমি তটস্থ।কারন কাছাকছি আর কোন লোক নেই । এ যদি আমারে আছাড় মারে আমার কিছু করার নেই।
সর্বশেষ এডিট : ১৫ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



