পাকিস্তানীটা আমার সাথে কোনভাবেই একমত হয় না। তার যু্ক্তি মুক্তিযুদ্ধ বিষয়ে আমি যা বলছি তার কোন ভিত্তি নেই। আর আজকালকার সব মিডিয়া তো ইহুদী নাসারাদের মিথ্যাতে ভরপুর, এতএব তা বিশ্বাস করার কোন যুক্তি নেই। সবচেয়ে মেজাজ খারাপ হল যখন বললাম আমরা পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ আসন পেয়েছিলাম তা সত্বেও আমাদেরকে শাসন ক্ষমতা হস্তান্তর করা হয়নি তখন সে বলল তোমরা কিভাবে সংখ্যাগরিষ্ঠতা পেলে? পাকিস্তানের ৫টি প্রদেশের মাত্র একটি তোমরা। তখন আমি বুঝলাম এর সাথে আলোচনা করটাই বৃথা। ইতিহাস সমপর্কে তার কোন ধারনাই নেই।
তবুও চেষ্টা করলাম তাকে পাকিস্তানের আসন বন্টন সম্পর্কে ধারনা দিতে্ । কিন্তু সে ধারনা নিতে চাইলেই তো । যা হোক আমি এরপর থেকে চেষ্টা করতাম কোন ধরনের তর্কে না যাওয়ার জন্য । কিন্তু যখনই আমি রূমে আসতাম তখনই সে বলত একটা প্রশ্ন এরপর উত্তর দিতে না চাইলে এটা ওটা বলা শুরু করত। অতিষ্ঠ হয়ে উত্তর দিলে শুরু করত তর্ক।
তার বকবকানিটা শুরুও হত রাত দশটায়। প্রায়ই আমার ঘুমের ব্যাঘাত ঘটত।
অনেক সময় রাতের একটা দুটা বাজত। পাকিস্তানীটার ঘুম ছিল খুব কম। আর যখন ঘুমাত তখন পাশে যতই শব্দ হোক তার ঘুম ভাঙতো না। ঘুম নিয়ে প্রায় দেড় বছর কষ্টের পর একদিন অতিষ্ঠ হয়ে গেলাম। সেদিন আমার প্রচন্ড মাথা ধরেছিল। রাতের তখন দুটা। রূমের মধ্যে চারটা লাইট জ্বলছে, সে ভিডিও গেমস খেলছে, ত্রিশ সেকেন্ড পর পর অত্যন্ত জোরে ঠক করে একটা শব্দ । আমি পাকিস্তানীটাকে ধমক দিয়ে বলালাম এটা জুলুম।
সর্বশেষ এডিট : ১৯ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




