somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

আব্দুল্লাহ ইথার খান
আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর। টেকনোলোজি, ধর্ম, সমাজ ও সমস্যা, ফ্রিল্যান্সিং ও মার্কেটিং সহ নানা টপিকের উপরে লেখালেখি ও ভ্লগিং করা আমার নিয়মিত কাজ। এ ছাড়া দ্বীনের দাওয়াত আমার সব থেকে পছন্দের সেক্টর।

সব বন্ধ হোক, দুর্নীতি বাদে। বড় লোকের টেডি কুত্তার জন্য এসি আর গরীবের জন্য ঘামাচি

০১ লা আগস্ট, ২০২২ বিকাল ৪:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আলহামদুলিল্লাহ্‌!
প্রথমে ১ ঘন্টা এর পরে ২ ঘণ্টা ৩ ঘন্টা সর্বশেষ ৪ ঘন্টা ধরে মিরপুরে লোডশেডিং শুরু হয়েছে। অপরদিকে দীর্ঘ দেড মাস ধরে চলমান এই নিদারুণ ঘামাচি উঠে যাওয়া গরম যে কবে কমবে তা জানিনা।
টপ টপ করে এই কদিন শরীর দিয়ে অনেক দেশ প্রেম ঝরে গিয়েছে রিজার্ভ বাড়ানোর নামে।

এ তো গেল আমার অবস্থা। কিন্তু যে সব মায়েরা সারা দিন চুলা আর স্বামী- সন্তানদের কাজ নিয়ে ব্যস্ত থাকেন তাদের দশা, ঘরে অসুস্থ বয়স্ক ও বাচ্চাদের অবস্থা, টিনের চালের ঘরে বা ঘিঞ্জি বসতিতে বাস করা সুবিধা বঞ্চিতদের অবস্থা যে কেমন তা আসলে চিন্তা করলে ঘুম আসে না।

সব কিছুর যে দাম, আল্লাহ; তাই সব ভালো বাদ দিয়ে ডাল আর চালে যাদের সংসার চলছে তাদের আবার দিনের ৮-১০ ঘন্টা কাজের মধ্যে ৪ ঘন্টা বিদ্যুতের কারণে যদি কাজ বন্ধ থাকে তাহলে তার সংসার চলে কিভাবে।

ডিজেল কিনতে কিনতে বৈদেশিক রিজার্ভ কমে যাচ্ছে বাপু ভালো কথা; তাহলে বিদেশ থেকে কেনা দেশে এতো এতো বিদেশী মদ, সোনা, নানা আইটেম, বিলাসী খাদ্য যা না হলেও চলে তা বন্ধ করে দিলে কি দেওয়া যেত না।

বড় লোকের ঘরে যাতে এসি না চলে সেই জন্য তদারকি করা যেত না।
এ দেশে অনেক, অনেক বড় লোক আছে যাদের বাসায় তাদের কুত্তা; সরি টেডি কুত্তা পালনের জন্য এসির ঘর আছে।
কার বাসার ইলেকট্রিক বিল অস্বাভাবিক বেশী সেটা খতিতে দেখলেই তো হয়।
অবৈধ সংযোগে দেশ ছেয়ে আছে, সরকারি অফিসে জানালা পর্যন্ত নেই সব এসি। আজ সুবিধাবাদীদের লুটে খাওয়ার জন্য দেশের এই অবস্থা, পাশাপাশি কিছু লোক আছেন যারা ডলারের দাম বাড়ছে দেখে কিনে রেখে আবার কিছু দিন পরে দাম বাড়লে বিক্রি করবেন বলে ডলার কিনে আরও বাজার অস্থির করছেন।

সামনে নির্বাচন তাই সব পক্ষের ঈমান কিনতে বা ম্যানেজ করার জন্যেও তো বড় ফান্ড জমানো দরকার। সব বন্ধ হোক, দুর্নীতি বাদে।

কস্ট অনেক, কয়টা বলবো বলেন!!
তারপরেও যখন ফেসবুকে ঢুকলে দেখি সুখী মানুষের অভাব নেই, সবাই সুখী, কোথাও কোন সমস্যা নেই। তখন গালি সরকারকে দিবো নাকি দেশের পাবলিকে দিবো নাকি নিজেকেই নিজে দিবো সেটা নিয়ে দ্বিধা-দ্বন্দে ভুগি।

বিবেক বুদ্ধি সম্পন্ন মানুষ হলে এই এক সমস্যা হয় তা হচ্ছে অন্যায় দেখলে প্রতিবাদী হতে মন চায়। কিন্তু যখন চারিদিকে তাকাই তখন দেখি, প্রতিবাদ না করে ললিপপ চুষে খাওয়া 'বাচ্চা' দের মতন থাকাই ভালো।

কি লাভ, কার জন্য করা। ছাগল দিয়ে জমি চাষ হাস্যকর। বরং এ সব বাদ দিয়ে আপাতত সারা দিন ফেসবুকে সবাই কে লাইক দেই। আজকের জেনারেশন লাইকের জন্য বড্ড পাগল। এই একটা জিনিষ পেলে তার আর কিছু লাগে না। সবাই লাইক পেতে আর ফেমাস হতে ব্যাস্ত।


আব্দুল্লাহ ইথার।
জুলাই ৩১, ২০২২।
#loadshedding

আমাকে পাবেন ফেসবুকে ও ইউটিউবে
সর্বশেষ এডিট : ০১ লা আগস্ট, ২০২২ রাত ৮:৫৮
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জিন্নাহ পর্ব-২

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৫ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:২৯



এবার জিন্নাহর পাকিস্তানের রাষ্ট্রভাষা সম্পর্কিত বিতর্কিত বক্তব্যে আসা যাক। জিন্নাহ জন্মসূত্রে গুজরাটি ছিলেন এবং কেবল ইংরেজি ও গুজরাটি ভাষা জানতেন। তিনি উর্দু বলতে পারতেন না। সেক্যুলারিস্ট জিন্নাহ যেহেতু ব্যক্তিজীবনে... ...বাকিটুকু পড়ুন

যাকে শত্রু ভাবছেন, সে হয়তো আপনার জীবনের একজন পথপ্রদর্শক

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৫ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:৩৭

গানঃ সামু একটি ছোট নৌকা
https://suno.com/s/ckWb25lfp1xBLIzc
==============



একটা পুরনো গল্প বলি। একটি বনে কিছু বাঁদর আর বেবুন বাস করতো। সেই বনের পাশেই একটি ভুট্টার ক্ষেত ছিলো। বাঁদর আর... ...বাকিটুকু পড়ুন

বাংলা ভাষা সংস্কৃত ভাষার উপভাষা নয়

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৫ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৩৩


বাংলা ভাষা একটি স্বতন্ত্র ভাষা। বাংলা ভাষা সংস্কৃত ভাষা থেকে আসে নাই, এটা মেনে নিতে হবে। কারণ, ইতিহাসে আছে, ভারতবর্ষে আর্যদের আসার আগেও 'বঙ্গ' নামের একটি অত্যন্ত সমৃদ্ধ একটি ভূমি'র... ...বাকিটুকু পড়ুন

ইসলামের জ্ঞানদীপ : যুক্তির আরব্য-ফারসী নবযাত্রা প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য -৩য় পর্ব

লিখেছেন ডঃ এম এ আলী, ০৬ ই অক্টোবর, ২০২৬ রাত ১:১৭

জাতীয় জন্মসনদে ভুলের ভূত আর সাভারের জালিয়াতি চক্র: সাধারণ মানুষের ভোগান্তি কি কোনোদিন থামবে না?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৬ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:০০



আজ ৬ অক্টোবর, জাতীয় জন্ম ও মৃত্যুনিবন্ধন দিবস। এবারের প্রতিপাদ্য ঠিক করা হয়েছে—‘নির্ভুল নিবন্ধন, নিশ্চিত হবে সুশাসন’। অথচ বাস্তবতা যেন এই স্লোগানের একদম উল্টো! সরকারি নথিতে যখন সাধারণ... ...বাকিটুকু পড়ুন

×