বগুড়ায় হোটেল থেকে নারীর লাশ উদ্ধার
২২ শে জুলাই, ২০১১ সন্ধ্যা ৬:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বগুড়া শহরের সাতমাথায় আমজাদিয়া বোর্ডিং নামে একটি হোটেল থেকে পুলিশ শিউলী আক্তার (২৪) নামের এক নারীর লাশ উদ্ধার করেছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম খালেকুজ্জামান জানান, গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে শিউলী ও শাহরিয়ার স্বামী-স্ত্রীর পরিচয় দিয়ে এ হোটেলের নয় নম্বর কক্ষে ওঠে। হোটেলের খাতায় তাঁদের ঠিকানা রংপুরের পীরগঞ্জ উপজেলার পাকুরিয়া গ্রাম লিপিবদ্ধ করা হয়। দুপুরের দিকে শাহরিয়ার ঘরে তালা দিয়ে বাইরে খাবার আনতে যান। কিন্তু তিনি আর ফিরে না আসায় রাত সাড়ে ১২টার দিকে হোটেল কর্তৃপক্ষ পুলিশে খবর দেয়। রাত তিনটার দিকে পুলিশ কক্ষের তালা ভেঙে বিছানায় পড়ে থাকা শিউলীর লাশ উদ্ধার করে। পুলিশ ধারণা করছে, তাঁকে শ্বাস রোধ করে হত্যা করা হয়েছে।
এ ব্যাপারে মামলা করা হবে উল্লেখ করে খালেকুজ্জামান বলেন, লাশ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
সৈয়দ কুতুব, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:২৫

ভোটের আগে বলা হয়েছিল, ক্ষমতায় এলে প্রথম আঠারো মাসেই এক কোটি মানুষকে চাকরি দেওয়া হবে। কথাটা শুনে দেশের বেকার তরুণেরা তো মহাখুশি, কেউ ভাবল সরকারি চাকরি হবে, কেউ ভাবল...
...বাকিটুকু পড়ুন
শাস্ত্রীয় কথায় না গিয়ে সোজা কথায় কেউ ঋণ নিয়ে তা পরিশোধ না করলে তাকে ঋণ খেলাপি বলা হয়। আপনি জানলে অবাক হবেন যে শীর্ষ ২০ ঋণ খেলাপির ১৯ জনই...
...বাকিটুকু পড়ুন
ছোটবেলায় দেখা একটি টিভি সিরিয়াল তুমুল জনপ্রিয় হয়েছিলো। একজন বিচারক যিনি দিনের বেলায় কোর্ট রুমে অপরাধের বিচার করতেন, আর, রাতেরবেলা আইনের ফাঁক -ফোকর গলে বেরিয়ে যাওয়া...
...বাকিটুকু পড়ুন
ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “
ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”...
...বাকিটুকু পড়ুন

জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় ..।
দুর্নীতি সেদিনই বন্ধ হবে
যেদিন মানুষ নিজের কাছে
মিথ্যে বলা বন্ধ করবে
অন্যায়ের সঙ্গে আপস না করে
সত্যের পথে দৃঢ় পায়ে চলবে।
যেদিন বিবেক জাগবে মনে
লোভ হারাবে...
...বাকিটুকু পড়ুন