বিএনপির ইফতার মাহফিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছেন বিরোধী দলের নেত্রী খালেদা জিয়া। রাজনীতিবিদদের সম্মানে আগামী ৪ আগস্ট বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিএনপি ইফতার মাহফিলের আয়োজন করেছে। সেখানে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামকে আমন্ত্রণপত্র পাঠিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।
আজ মঙ্গলবার আওয়ামী লীগের সভানেত্রীর ধানমন্ডির কার্যালয়ে এ চিঠি পৌঁছে দেন বিএনপির নেতারা। আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস এই আমন্ত্রণপত্র গ্রহণ করেছেন বলে জানা গেছে।
খালেদা জিয়ার পক্ষে আমন্ত্রণপত্র পৌঁছে দেন বিএনপির সহদপ্তর সম্পাদক আবদুল লতিফ ও শামীমুর রহমান।
আমন্ত্রণপত্র পৌঁছে দেওয়ার কথা নিশ্চিত করে শামীমুর রহমান প্রথম আলোকে বলেন, মৃণাল কান্তি দাস প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সৈয়দ আশরাফুল ইসলামের কাছে চিঠি পৌঁছে দেবেন বলে জানিয়েছেন। তিনি আরও বলেন, ইফতার মাহফিলে নির্বাচন কমিশনের সঙ্গে নিবন্ধিত সব রাজনৈতিক দল ছাড়াও কিছু অনিবন্ধিত দলকেও আমন্ত্রণ জানানো হচ্ছে। প্রতিটি দলের শীর্ষস্থানীয় নেতারা আমন্ত্রিত হবেন। এরই মধ্যে রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতৃত্বের কাছে আমন্ত্রণপত্র পাঠানো শুরু হয়েছে।
ஜ۩۞۩ஜশেখ হাসিনাকে ইফতারের আমন্ত্রণ খালেদা জিয়ারஜ۩۞۩ஜ
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৯টি মন্তব্য ৪টি উত্তর
আলোচিত ব্লগ
পরিস্থিতি কি জটিল?

আজকের ডায়েরী- ২০৩

খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে... ...বাকিটুকু পড়ুন
আজ আমেরিকার মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?

এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের... ...বাকিটুকু পড়ুন
Haze দমনে সিঙ্গাপুরের কুটনৈতিক দক্ষতা
সিঙ্গাপুর সাম্প্রতিককালে স্মরনকালের ভয়াবহ Haze (ধোঁয়াশা ও বায়ুদূষণ) এর কবলে পড়ে। সেপ্টেম্বরের শুরুতেই সারা শহর ঘন ধোয়ার আবরনে ঢেকে যায়। জানালা দিয়ে বাইরে তাকালে মনে... ...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনার বেঁচে থাকাই তাদের ভয়ের কারণ॥


শেখ হাসিনার বেঁচে থাকা নিয়ে আক্ষেপ কেন? একটি রাজনৈতিক সমীকরণের বিশ্লেষণ
সম্প্রতি তারেক রহমানের উপদেষ্টা জাহেদুর রহমানের একটি বক্তব্যকে কেন্দ্র করে আলোচনা শুরু হয়েছে - "শেখ হাসিনা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।