somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভালো মানুষের জীবনি। (৮)

১৭ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ৮:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার প্রাথমিক শিক্ষা

আমি আমার দাদার প্রথম নাতি। দাদার চার ছেলের মধ্যে আমার আব্বাই সবার বড়। দাদা অবসর জীবনযাপন করছিলেন তাই তারই কাছে মুখে মুখে অনেক কিছু শিখি। সাধারণত বাড়ির প্রথম সন্তানের লেখাপড়া শুরু করতে একটু দেরি হয় বলে দেখা যায়। বাড়িতে আর কেউ লেখাপড়া করছে দেখলে ছোটরাও তা দেখে লেখাপড়া শুরু করেদেয়। আমার ছোট ভাই গোলাম মুয়াযযাম বয়সে আমার দুই বছরের ছোট হলেও লেখাপড়ায় মাত্র এক ক্লাস নিচে ছিলো। সে আমার পড়া দেখে দেখে স্কুলে যাওয়ার আগেই আমার সাথে সাথে পড়া শুরু করে দেয়।

ছয় বৎসর বয়স হলে একদিকে কুরআন পড়ার জন্য ফজরের পর মসজিদে যেতাম। গ্রামের ছেলেমেয়েরা সবাই মসজিদে যেয়েই ক্বারী সাহেবের নিকট কুরআন পড়া শিখত। ক্বারী সাহেব সুরা দোহা পর্যন্ত সবাইকে মুখস্থ করাতেন। যার মুখস্থ হত তার বাড়ি থেকে পিঠা তৈরি করে মসজিদের সকলকে খাওয়াবার রেওয়াজ চালু ছিলো। এ প্রথাটির মাধ্যমে সারা গ্রামের সকলেই এ কথা জানতে পারত অমুক ছেলে বা মেয়ে সুরা দোহা পর্যন্ত সকল সুরা মুখস্থ করে ফেলেছে। এটা সকলের জন্য উতসহের ব্যাপার। কুরআন শিক্ষার সাথে সাথে ক্বারী সাহেব সকলকে নামাজ ও শিক্ষা দিতেন। সবাইকে একসঙ্গে দাঁড় করিয়ে নামাজে যা কিছু পড়তে হতো তা জোরে জোরে পড়তে বলতেন। যার ভুল হত তার ভুল শুদ্ধ করে দিতেন। রুকু সিজদাহ ঠিকমত হচ্ছে কিনা তাও লক্ষ্য রাখতেন।

বাড়িতে দাদার সান্নিধ্য বেশি সময় পেতাম এবং তিনি আমাদের দু ভাইকেই সুরা ইয়াসীন মুখস্থ করালেন এবং ঠিকমতো মুখস্থ হলো কিনা তা দেখার জন্য মাঝে মাঝে পড়ে শুনাতে বলতেন। যখন সঠিকভাবে মুখস্থ হয়ে গেলো তখন আমাদের দু ভাইকে বললেন, রাসুল (সাঃ) মৃতের সামনে সুরা ইয়াসীন পড়ার জন্য হুকুম করেছেন। আমি মারা গেলে তোমরা সুরা ইয়াসীন পড়বে। এখনো মনে আছে দাদার ইন্তিকালের পর দাফন করতে দেড় দিন দেরী হয়েছিল বলে দাদার লাশ যে ঘরে ছিলো সে ঘরে সুরা ইয়াসীন আমরা বহুবার পড়েছি।

এক বছরের মধ্যে নিজ নিজ কুরআন শরীফ পড়ার যোগ্যতা সৃষ্টির জন্য ৬ বৎসর বয়সে প্রাইমারী স্কুলে ভর্তি করা হয়নি। সকালে ক্বারী সাহেবের কাছে এবং দুপুরে ও সন্ধ্যায় বাড়িতে দাদার কাছে কুরআন পড়া হতো। এভাবে এ বছরে নিজে নিজেই কুরআন শরীফ পড়ার যোগ্যতা অর্জন সম্ভব হলো। তাই ৭ বৎসর বয়সে প্রাইমারী স্কুলে ভর্তি হলাম।
সর্বশেষ এডিট : ১৭ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ৮:৩০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বুনো মহিষের পাল!

লিখেছেন রাজীব নুর, ০২ রা আগস্ট, ২০২৬ দুপুর ২:২৯



ঘনিয়ে এসেছে প্রস্থানকাল; অনেককিছুর মতো আমিও
হারিয়ে যাবো কালের গর্ভে বা কৃষ্ণচুড়ার লালে লালে।
মূলত হারিয়ে যাওয়ার জন্যই আবির্ভূত হয়ে,
মাঝখানে সবার সাথে খেলে গেলাম বনভোজন বনভোজন।

অনেকদিন ধরেই মগজে... ...বাকিটুকু পড়ুন

দেশ ভ্রমনঃ মেহেন্দীগঞ্জ উলানিয়া_জমিদার বাড়ি

লিখেছেন মৌন পাঠক, ০২ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৭

আপনি যদি ঢাকায় থাকেন, তবে কোনো এক বিকেল কিংবা সন্ধ্যায় চলে যান সদরঘাটে। সেখান থেকে উলানিয়াগামী কোনো একটি লঞ্চে উঠে পড়ুন। লঞ্চের ম্যানেজারের সঙ্গে কথা বলে এক পাশের একটি কেবিন... ...বাকিটুকু পড়ুন

I Have a plan / মুচলেকা দিয়ে যাওয়া এবং মুচলেকা দিয়ে ফেরত আসা সরকারের রাষ্ট্র ‼️

লিখেছেন ক্লোন রাফা, ০৩ রা আগস্ট, ২০২৬ ভোর ৫:৪৬





ওয়াশিংটন – যদিও তিনি এমন একটি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছেন যার বৈধতা নিয়ে ব্যাপক প্রশ্ন রয়েছে, এবং শক্তিশালী মহলের প্ররোচনায় যাদের হস্তক্ষেপ কখনোই সন্দেহের বাইরে ছিল না, তারেক... ...বাকিটুকু পড়ুন

মাইক্রোপ্লাস্টিক: অদৃশ্য প্লাস্টিক কীভাবে আমাদের খাবার ও শরীরে ঢুকছে?

লিখেছেন কাবিল, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ১:০৪


মাইক্রোপ্লাস্টিক (Microplastic) হলো খুব ছোট প্লাস্টিকের কণা। সাধারণভাবে ৫ মিলিমিটারের চেয়ে ছোট প্লাস্টিক কণাকে মাইক্রোপ্লাস্টিক বলা হয়। এর থেকেও অনেক ক্ষুদ্র কণা আছে—সেগুলোকে ন্যানোপ্লাস্টিক বলা হয়। এগুলো এত ছোট হতে... ...বাকিটুকু পড়ুন

এনসিপিকে মারছে কেন? (অথবা) এনসিপি মার খাচ্ছে কেন?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ১:৪০


(ইহা নাকি এনসিপিকে পিষিয়ে মারবে!)

এনসিপিকে মারছে কেন (?) অথবা এনসিপি মার খাচ্ছে কেন? প্রশ্ন দুটো হলেও আদতে প্রশ্ন একটাই উত্তরও একটাই। বিগত ১৫/১৬ বছর অর্থাৎ খুনি হাসিনার আমলে যাহারা... ...বাকিটুকু পড়ুন

×