চিন্তা করি আজকেই সেরা লেখাটা লিখব, কী প্যাড নিয়ে বসে যায়, ধ্যাত এগুলো কি বের হচ্ছে!! আমাকে দিয়ে কিচ্ছু হবে না, ঘুমিয়ে যাবো, লেখালেখি আমার কাজ না, ঘুম ঘুম ভাব, এখনি ঘুমের সমুদ্রে হারিয়ে যাবো এমন সময় একটা আইডিয়া মাথায় আসে, সকালে উঠে লিখে তুলকালাম করে পেলব, ঘুম থেকে উঠে সব ভুলে যায়, আইডিয়াটা কি ছিল!! উফ!! ধ্যাত!! বাকী ক্ষোভ মাথার চুলের উপর দিয়ে যায়...
অন্ন, বস্ত্র, শিক্ষা,চিকিৎসা, বাসস্থানকে এখন মৌলিক অধিকার মনে হয় না, বেচে থাকায় সবচেয়ে বড় মৌলিক অধিকার(আপনাদের খুশি হওয়ার কারণ নেই, গুম খুনের কথা বলছি না), নজরুল কবিতা খেয়ে বেচে থাকতেন, রবী ঠাকুর প্রকৃতি খেয়ে, সেক্সপিয়ার নাটক খেয়ে, প্রমথ চৌধুরী গদ্য খেয়ে, শরৎ উপন্যাস খেয়ে বেচে ছিলেন, এভাবে যুগে যুগে অনেকের বেচে থাকা লেখার জন্য...সেলুট টু দেম!! তোমরা পার বটে!!
সর্বশেষ এডিট : ১৭ ই মে, ২০১৫ রাত ১০:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



