somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অসুস্থ প্রতিযোগিতার শেষ পেরিয়ে মানবতা খুঁজে ফিরি আমরা! পাবো কি?

১৮ ই আগস্ট, ২০১৫ বিকাল ৩:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মানুষ যে পথে গিয়েছে, সে পথেই যে তোমাকে চলতে হবে তা নয় ৷ যে পথে চলে হাজার মানুষের দুঃখের মীমাংসা হয়নি, হতাশাগ্রস্থ যুবক আশার আলো পায়নি, তোমার নিজের মনের প্রশান্তিও আসে নি, অন্যের দেখাদেখি তুমিও কেন সে পথে চলো!
.
তোমাকে নতুন পথ খুঁজে নিতে হবে বন্ধু, যে পথে কেউ যায় না তেমন, সেই পথে তুমি চল, জীবনের সন্ধি জীবনের সাথে করতে হবে,
.
এ জগতে তোমার মত/পথ/রথ/ভ্রত'কে অনেকে ছোট বলে ঘৃণা করতে পারে, তুমি যেন ঘৃণা না করো, শুধু সেটাই নয়, তোমার মানুষ্যত্ব/বিবেক যেন ঘৃণা করার অবসর না পায়!
.
ডাঃ লুৎফর রহমানের কথাটি মনে আছে? "মিথ্যা সম্মানের জন্য কি পল্লীর দরিদ্র ঘরের সতী কুলবধূ চরিত্রহীনা বড়লোকদের বিলাসিনী পতিতা বন্ধুদের স্বর্ণালঙ্কার ও বহুমূল্য পোশাক-পরিচ্ছেদ পড়তে চাই!!!??? "
.
আমাদের সমাজে আজ সবার একটি লক্ষ্য দাড়িয়ে গেছে, যেভাবে হোক, যে উপায়ে হোক অঢেল টাকা পয়সার মালিক হতে হবে! মাছ/ফল বিক্রেতাও কিছু বেশী লাভের জন্য ফরমালিন সহ যত্র তত্র অন্য কীটনাশক ব্যবহার করছে!
.
এমন কি ঔষুধের লেভেল মনোগ্রাম নকল করে অত্যধিক প্রয়োজনীয় জিনিসটিকে বেশী মুনাফা আশায় নকল করে বাজারে ছেড়ে দিচ্ছে!
.
সেদিন ৩৬০ ডিগ্রী অনুষ্ঠানে দেখলাম কিভাবে পুরাতন প্রসাধনীর বোতল কালেক্ট করে এসিড সমৃদ্ধ কসমেটিকস ভরে বিক্রী করা হচ্ছে,
.
এমন কি শিশু খাদ্যও নিস্তার পাচ্ছে না! এত এম নিচে পৌছার সিড়ি মাড়িয়েছি আমরা বলে শেষ করা যাবে না! কাকে মেরে কে রাতারাতি আঙ্গুল ফুলে কলাগাছ হবে সেই প্রতিযোগিতা যেন জগতের সমস্ত প্রতিযোগিতাকে হার মানিয়েছে!
.
একাত্তর সালের পরের বাইশ জন কোটিপতি থেকে বাইশ হাজার কোটিপতি ছাড়িয়ে গেছে দেশ! ভেবে দেখছ কি! যে মানবতার বুলি আমরা প্রতিনিয়ত আওড়ায় তা থেকে আমরা প্রতিনিয়ত যোজন যোজন দূরত্বে যায় ক্রমে সরে সরে, হয়ত এত বেশী দূরত্বে চলে এসেছি! কথাগুলো মেনে নিতেও আজ বিবেকে ভোঁতা অনুভূতি হয়!
সর্বশেষ এডিট : ১৮ ই আগস্ট, ২০১৫ বিকাল ৩:৫৪
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সর্বজনীন পেনশন: সুবিধা বাড়ছে, ভবিষ্যৎ কতটা নিশ্চিত ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৪৪


সরকারের মনোভাব সাধারণ মানুষের পক্ষে বোঝা কঠিন। ফ্যাসিস্ট আমলের বিতর্কিত 'সর্বজনীন পেনশন' প্রকল্পটি বাতিল না করে বর্তমান সরকার উল্টো নতুন নতুন স্কিম চালু করছে এবং এর সুযোগ-সুবিধা দিন দিন... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ এর পরাজয়ের প্রতিশোধ নিতে পাকিস্তান কি বাংলাদেশে জঙ্গি নেটওয়ার্ক গড়ছে?

লিখেছেন শ্রাবণধারা, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫৪


পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন জামাত-উদ-দাওয়ার কয়েকজন নেতা দাবি করেন, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই জঙ্গি সংগঠনটির নেতা সাইফুল্লাহ কাসুরি বলেন, তারা ১৯৭১ সালে... ...বাকিটুকু পড়ুন

অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫১

অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !



পাথর বা গ্রানাইটে বেঁধো না তো আমার শেষ শয্যা,
নাম খোদাই করে রেখো না আমায়, দিতে একা থাকার লজ্জা।
চাই না উপাধি, চাই না তারিখ, ধূসর... ...বাকিটুকু পড়ুন

নৈতিক অবক্ষয়ের দায় কার?

লিখেছেন জুল ভার্ন, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫২

ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও নৈতিক অবক্ষয়ের দায় কার?

সমাজে যখন অপরাধ বাড়ে, পারিবারিক বন্ধন দুর্বল হয়, সন্তান বাবা-মাকে সম্মান করে না, মানুষ মানুষের প্রতি বিশ্বাস হারায়, দুর্নীতি-প্রতারণা-সহিংসতা স্বাভাবিক হয়ে ওঠে- তখন... ...বাকিটুকু পড়ুন

কাতুকুতু'র কাহিনীনামা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:১৭

কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।

তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন

×