অবশেষে তাকে খুন করে ফেললাম, অদ্ভুতভাবে জ্বালা যাতনা দিতেছিল, তারও তো একটি জীবন ছিল!
.
থাক না জীবন! সে শান্তিতে তার জীবন নিয়ে বেঁচে থাকলে তাকে খুন করতে হতো না, আমাকে অশান্তিতে রেখে সে বেঁচে থাকতে চেয়েছিল!
.
আমি তা হতে দিলাম না, রক্তমাখা হাতটি বেসিনে এই মাত্র ধুয়ে আসলাম, আমি জানি, তাকে খুন করার জন্য আমাকে জেলে যেতে হবে না! কোন প্রমাণ রাখি নি...রাখলেও জেল হবে না তা আমি শিওর,
.
তবে তার একটি ভালো গুণ ছিল, জোর করে গান শুনাতো, তার এই বেসুরা বিভৎস গান আমি শুনতে চায় না, পরকালে তুমি সুখে থেকো বন্ধু!
.
মনে পড়ে! প্রিয় মানুষের সাথে চ্যাট করা অবস্থায় তোমার কারণে 'তোমাকে ভালবাসি' লিখতে গিয়ে পা চুলকাতে গিয়ে দ্রুত লিখে ফেলেছিলাম, 'তমা'কে ভালবাসি', দুর্ভাগ্যবশত তমা ছিল পূর্ব প্রেমিকার নাম!
.
তোমাকে তাই খুন না করে পারলাম না, চিন্তা করতেছি তোমার রক্ত দিয়ে একটি লাভ লেটার লিখবো! ও শিট! হাতটা তো ধুয়ে এসেছি!
.
রক্তশূন্যতার কারণে ডাক্তার আমাকে খাওয়ার ইয়া বড় লিস্ট সাথে এক ঠোঙ্গা ঔষুধ দিয়েছিল, সেই রক্ত তুমি খেয়েছ! তাই তোমাকে ক্ষমা করতে পারলাম না! তোমরা মশা'রা আসলে থাপ্পর খেয়ে মরার যোগ্য!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


