মহিলাটির স্বামী মারা গেছে কিছু দিন আগে, স্বামী জীবিত থাকতে ছোট ছোট মেয়েগুলোর বিয়ের চিন্তা করে স্বল্প বেতনে লাখ দেড়েক টাকার মতন জমিয়ে গেছে,
.
এমএলএম ব্যবসা ডেসটিনির তখন রমরমা যৌবন, কেমনে কেমনে খবর পেল এই মহিলার কাছে কিছু টাকা জমা আছে, দিন রাত শুরু হলো মোটিবেশন, ফলোয়াপ ইত্যাদি ইত্যাদি,
.
বিধবা মহিলাটি এগুলোর কিছু বুঝে না, তাকে দুই লাখ টাকা ইনভেস্ট করলে লাখ লাখ টাকা আসবে বলে আশ্বস্ত করা হলো, সোজা সরল মহিলাটিকে ইনিয়ে বিনিয়ে বুজিয়ে সুজিয়ে তার সব টাকা দিন দুপুরে ডেসটিনির নামে ডাকাতি করে নেওয়া হলো,
.
মহিলাটি রাস্তায় আমার সাথে দেখা হলে আমাকে তার দুঃখের কাহিনী বলে, আমি তাকে বলি খালাম্মা কি আর করবেন, এই টাকা আর পাবেন না, মহিলাটি দীর্ঘ নিশ্বাস ছেড়ে বলে, বাবা তবুও খোঁজ খবর জানায় ও, যদি কখনো পায়!
.
শুনেছি/দেখেছি অনেক ফকিরের জমানো টাকা পর্যন্ত স্বপ্ন, লোভ দেখিয়ে এমএলএম হাতিয়ে নিয়েছে, এখন ওরা আবার জেগে উঠছে, জানি না আবারো কত জনের এভাবে কপাল পোড়ে!!
.
তবে এটা ও জানি খেলনা টাইপের মোবাইল/ইলেকট্রনিক্স বিক্রি করে একটি কোম্পানি বিশাল পরিমাণ টাকা হাতিয়ে নিচ্ছে, এছাড়া আরো তিনটি প্রতিষ্ঠান পুরাতন বোতলে নতুন মদ খাওয়ানোর জন্য বর্তমানে তৎপর... আপনি সচেতন হোন অন্যদেরও সচেতন করুন! আপনার আশে পাশের প্রতারণার কাহিনীগুলো তুলে ধরুন, সময় গেলে সাধন হবে না ৷
সর্বশেষ এডিট : ০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


